বাংলাহান্ট ডেস্ক : বিরিয়ানি, মূলত মুঘল ঘরানার এই পদটি বাঙালি মাত্রেই বড্ড প্রিয়। শুধু বাঙালি বললে অবশ্য ভুল হবে। এদেশের বিভিন্ন রাজ্যেরই রয়েছে নিজস্ব ঘরানার বিরিয়ানি (Recipe), যা স্বাদে, দর্শনে একে অপরের থেকে অনেকটাই ভিন্ন। প্রিয় বিরিয়ানি বাড়িতে বানানোর চেষ্টাও করেন অনেকে। কিন্তু ঠিক রেস্তোরাঁর স্বাদটা পাওয়া যায় না তাতে।
বাড়িতে বিরিয়ানি (Recipe) বানানোর জন্য সহজ ট্রিকস
আসলে বাড়িতে বিরিয়ানি বানাতে গেলে একটি ভুল অনেকেই করে থাকেন। আর তা হল বেরেস্তা ভাজা। মুচমুচে সোনালি রঙের ভাজা পেঁয়াজকেই বলে বেরেস্তা। বিরিয়ানির স্তরে স্তরে এই বেরেস্তা ছড়িয়ে দিলে তার স্বাদ বেড়ে হয় দ্বিগুণ। কিন্তু রেস্তোরাঁর মতো বেরেস্তা বাড়িতে কীভাবে বানানো যায়? রইল কিছু সহজ ট্রিকস যাতে বেরেস্তাও হবে মুচমুচে আর বিরিয়ানিও হবে পারফেক্ট।

কীভাবে ভাজবেন বেরেস্তা: বেরেস্তার পেঁয়াজ হয় একেবারে সরু। তাই মোটা করে পেঁয়াজ কাটলে মুচমুচে হবে না বেরেস্তা। তার জন্য পেঁয়াজ কাটতে হবে ঝিরিঝিরি করে। ভাজার সময় সব পেঁয়াজ একেবারে তেলে ফেলে দিলে হবে না। অল্প অল্প করে ভেজে তোলাই হল বেরেস্তা ভাজার টেকনিক।
আরও পড়ুন : ‘এই রাজ্যে ষষ্ঠ পে কমিশন পুরো..,’ নয়া বেতন কমিশনের ঘোষণা হতেই বড় মন্তব্য
এই নিয়মে ভাজুন বেরেস্তা: ডুবো তেলে ভাজতে হবে বেরেস্তা (Recipe)। ভাজার আগে ভালো করে তেল গরম করে নিতে হবে। তারপর আঁচ মাঝারি করে কিছুক্ষণ অপেক্ষা করে দিতে হবে পেঁয়াজ কুচি। কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও কয়েক সেকেন্ডের জন্য গ্যাসের আঁচ বাড়িয়ে দিতে হবে।
আরও পড়ুন : মিমির জন্মদিনেই সমস্ত মামলা থেকে জামিন পেলেন তনয় শাস্ত্রী
বেরেস্তার পেঁয়াজ ভাজার জন্য নুন বা চিনি দেওয়া যাবে না। হালকা বাদামি থাকতেই পেঁয়াজ ছেঁকে তুলে ফেলতে হবে। তারপরেই ধীরে ধীরে বাদামি রঙের ধরবে পেঁয়াজে। ব্যস, তাহলেই রেডি পারফেক্ট বেরেস্তা। এই বেরেস্তা দিয়েই বানিয়ে ফেলুন বিরিয়ানি।













