আবেদন করলেও ঢুকবে না টাকা, এই একটি ভুলে বাতিল হতে পারে যুবসাথীর অ্যাপ্লিকেশন

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে বিভিন্ন জেলায় শুরু হয়েছে ‘যুবসাথী’ প্রকল্পের (Yuva Sathi) আবেদন প্রক্রিয়া। ক্যাম্প তৈরি করে চলছে আবেদন। অফলাইনের পাশাপাশি অনলাইনেও ফর্ম ফিল আপ করা যাচ্ছে। কিন্তু আবেদন করলেও এই প্রকল্পের টাকা আপনিও নাও পেতে পারেন। তা হাতছাড়া হতে পারে শুধুমাত্র একটি ভুলের জন্য।

রাজ্যে শুরু হয়েছে যুবসাথীর (Yuva Sathi) আবেদন প্রক্রিয়া

উল্লেখ্য, এই যুবসাথী প্রকল্প শুরু করা হয়েছে মূলত রাজ্যের কর্মহীনদের অর্থ সাহায্য করার জন্য। তাই আবেদনপত্র জমা করার পর আবেদনকারী বাস্তবিকই কর্মহীন কিনা তা বেশ কিছু উপায়ে যাচাই করা যেতে পারে। আবেদনকারী যদি PF বা ESI এর সুবিধা পেয়ে থাকেন, তবে তাঁর আবেদনপত্র বাতিল হবে।

Yuva Sathi application may cancelled for this mistake

কারা পাবেন না সুবিধা: সরকারের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, আবেদনকারী যদি অন্য কোনও সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তবে তিনি যুবসাথীর টাকা পাবেন না। অর্থাৎ আবেদনকারী যদি লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী বা রূপশ্রীর মতো কোনও ভাতা পেয়ে থাকেন, তবে তাঁর যুবসাথীর জন্য আবেদন গ্রহণযোগ্য হবে না।

আরও পড়ুন : পারস্পরিক সম্মতিতে তৈরি সম্পর্ক ভাঙলেই ধর্ষণের নালিশ গ্রহণযোগ্য নয়, যুগান্তকারী রায় হাইকোর্টের

এই ভুল করবেন না: সরকারি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একজন আবেদনকারী ৫ বছরে সর্বাধিক ৯০ হাজার টাকা পাবেন যুবসাথী (Yuva Sathi) প্রকল্পে। তবে এই সময়ের মধ্যে যদি তাঁর কোনও কর্মসংস্থান হয় তবে সেটা সরকারকে জানাতে হবে। তথ্য গোপন করে প্রকল্পের সুবিধা নিলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা পর্যন্ত নেওয়া হতে পারে বলে খবর।

আরও পড়ুন : জ্যোৎস্না রাতে চলুন চা পাতা তুলতে, সঙ্গে নাচগান-খাওয়াদাওয়ার ব্যবস্থা, বড় উদ্যোগ টয়ট্রেনে

যদিও নবান্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, যুবসাথীর জন্য আবেদন প্রক্রিয়া আপাতত সঠিক ভাবে সম্পন্ন করার দিকেই জোর দিচ্ছে সরকার। আবেদন কী কী কারণে বাতিল হতে পারে তা নিয়ে এখনও পর্যন্ত আলোচনা চলছে বলেই জানা যাচ্ছে।