সোনার বাজারে পতন! শুক্রবারে আরও সস্তা হলুদ ধাতু, জানুন আজকের লেটেস্ট রেট

Published on:

Published on:

Gold Price Cheaper on friday know today's latest rates
Follow

বাংলা হান্ট ডেস্ক: মধ্যবিত্তদের জন্য সুখবর। কারণ, সোনার দাম হু হু করে কমছে। যার ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। তাছাড়া সামনেই চলেছে বিয়ের মাস। এই সময় আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করেন, তাহলে দেখে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

শুক্রবার বাজারে সোনার দাম কত যাচ্ছে জানুন? (Gold Price)

হাঁফ ছেড়ে বাঁচলেন আম জনতা। সপ্তাহের শুরুতেই কিছুটা কমল সোনার দাম (Gold Price)। যদিও এর আগে বেশ কিছুটা কমেছিল সোনার দাম। তবে মাঝখানে সোনার দাম বেড়ে গিয়েছিল। এমনকি গত কয়েক দিন সোনার দাম ১ লাখের কাছাকাছি ছিল। এই সোনার দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছিল সাধারণ মানুষের মাথায়। এমনকি বিক্রেতারাও বেশ চিন্তায় পড়েছিল। তবে সপ্তাহের শেষে এক ধাক্কায় কিছুটা দাম কমেছে হলুদ ধাতুর। জানুন আজকের লেটেস্ট রেট।

Gold Price Cheaper on friday know today's latest rates

আরও পড়ুন: রসনাতৃপ্তির নতুন ঠিকানা! মালাইকারির বদলে এ বার চেখে দেখুন ওল চিংড়ি, প্রণালী রইল

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৪৮৬৫ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৮৬৫০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৬৪০ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৬৪০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫৫৬৫ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫৫৬৫০টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৪৯৩০ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৪৯৩০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৪৯২০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৪৯২০০ টাকা।

বিশেষজ্ঞদের মতে, বাণিজ্যিক যুদ্ধের কারণে সোনার দাম ওঠানামা করছে। তবে বিয়ের মরশুমে সোনার দাম দ্রুত ওঠানামা করায় অসুবিধার মুখে পড়ছে আম জনতা। তবে, দেশীয় সোনার বাজারে দাম ক্রমাগত কমছে। যা ক্রেতাদের জন্য স্বস্তির বিষয়। অন্যদিকে, ফিউচার বাজারে দাম বাড়ছে। একই সঙ্গে, বিদেশী বাজারেও প্রচুর তৎপরতা চলছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতেও সোনা (Gold) ও রুপোর (Silver) দাম ওঠানামা করতে থাকবে (Gold Price)।