বাংলা হান্ট ডেস্ক: শেষ হতে চলেছে চলতি বছরের অর্থ বর্ষের মাস। প্রতিবছরের মতো এই বছরও মার্চ মাসে আসতে চলেছে একাধিক নিয়মের পরিবর্তন। এই সময় ব্যাঙ্ক থেকে শুরু করে রান্নার গ্যাসের দামে পরিবর্তন হয় (Rules Change)। আজকের প্রতিবেদনে সেই বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল চলতি বছরে কী কী পরিবর্তন আসতে চলেছে।
১ মার্চ থেকে ব্যাঙ্কে ন্যূনতম ব্যালেন্সের নতুন নিয়ম জানুন (Rules Change)
সিম বাইন্ডিং: জানা যায়, ১ মার্চ, ২০২৬ থেকে মোবাইল ব্যবহারকারীদের জন্য নতুন সিম বাইন্ডিং নিয়ম কার্যকর হবে। এই নিয়মে হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য মেসেজিং অ্যাপগুলিকে ফোনে সক্রিয় সিম কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে। অর্থাৎ যেকোনও ফোনে সংশ্লিষ্ট সিম কার্ড থাকতে হবে।

আরও পড়ুন: পার্থ কর্মকারের হাতে উঠল শীর্ষপদ! উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে বড়সড় রদবদল
বন্ধ হয়ে যাবে UTS: ভারতীয় রেলওয়ে ১ মার্চ থেকে তাদের পুরনো টিকিট বুকিং অ্যাপ, ইউটিএস (UTS) বন্ধ করে দেবে। এখন থেকে যাত্রীদের এখন টিকিট বুকিংয়ের জন্য রেলওয়ান RailOne অ্যাপ ব্যবহার করতে হবে। এই নতুন অ্যাপের মাধ্যমে যাত্রীরা সহজেই অসংরক্ষিত টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট বুক করতে পারবেন।
ন্যূনতম ব্যালেন্সের নিয়ম পরিবর্তন: সবথেকে গুরুত্বপূর্ণ যে পরিবর্তন, তা হল ব্যাঙ্কে মিনিমাম ব্যালেন্সের নিয়ম। গ্রাহকদের স্বস্তি দিতে বেশ কয়েকটি সরকারি ব্যাঙ্ক ন্যূনতম ব্যালেন্সের নিয়ম শিথিল করেছে। এবার থেকে মাসিক গড় ব্যালেন্সের উপরে ভিত্তি করে ন্যূনতম ব্যালেন্সের হিসাব করা হবে। গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুবিধা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এলপিজি সিলিন্ডারের দাম: প্রতি মাসের মতোই মার্চ মাসের প্রথম দিনে এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করে নতুন দাম ধার্য করা হবে। এলপিজি সিলিন্ডারের দাম বাড়তে পারে বা কমতে পারে (Rule Change)।













