T20 বিশ্বকাপ জেতার পর নতুন বিতর্কে জড়ালেন হার্দিক পাণ্ডিয়া! থানায় দায়ের হল অভিযোগ

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) প্রায়শই খবরের শিরোনামে থাকেন। এদিকে, ২০২৬ সালে টিম ইন্ডিয়ার T20 বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে হার্দিকের পারফরম্যান্স প্রশংসনীয় হলেও এবার তিনি একটি বিশেষ কারণে সমালোচিত হচ্ছেন। মূলত, বিশ্বজয়ের পর হার্দিক তাঁর বান্ধবী মাহিকা শর্মার সঙ্গেজয় উদযাপন করেছিলেন। সেই সময়ে হার্দিক তাঁর শরীরে জাতীয় পতাকা ঢেকে রেখেছিলেন। এমতাবস্থায়, বিষয়টির পরিপ্রেক্ষিতে বেঙ্গালুরুর শিবাজি নগর থানায় এই ভারতীয় ক্রিকেটারের একটি অভিযোগ দায়ের করা হয়েছে। যেখানে, তাঁর বিরুদ্ধে জয় উদযাপনের সময় জাতীয় পতাকার অবমাননার অভিযোগ তোলা হয়েছে।

হার্দিকের (Hardik Pandya) বিরুদ্ধে অভিযোগ দায়ের:

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, পুণের আইনজীবী ওয়াজেদ খান বিদকার হার্দিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তিনি হার্দিকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন। ওয়াজেদ শিবাজি নগর থানায় একটি লিখিত আবেদন জমা দিয়েছেন। যেখানে ক্রিকেটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। তাঁর অভিযোগ অনুসারে, টুর্নামেন্ট জয়ের পর মাঠে ভারতীয় দলের খেলোয়াড়দের জয় উদযাপনের বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেইরকম একটি ভিডিওতে, হার্দিককে কাঁধে তেরঙ্গা জড়িয়ে উদযাপন করতে, মাঠে নাচতে এবং দৌড়তে দেখা যাচ্ছে।

A police complaint has been filed against Hardik Pandya.

হার্দিকের বিরুদ্ধে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ: এমতাবস্থায়, অভিযোগকারীর অভিযোগ করেছে যে, জয় উদযাপনের সময় হার্দিককে তাঁর বান্ধবীর সঙ্গে মঞ্চে শুয়ে থাকতে দেখা গেছে। সেই সময়ে ক্রিকেটারের কাঁধে তেরঙ্গা ছিল। এই বিষয়টিকে ওয়াজেদ যজাতীয় পতাকার অপমান হিসেবে চিহ্নিত করেছেন। অভিযোগকারী ANI-কে জানিয়েছেন, ‘আপনারা অবশ্যই T20 বিশ্বকাপ দেখেছেন। হার্দিক তাঁর বান্ধবীর সঙ্গে জয় উদযাপনের সময়ে নাচছিলেন। তাঁর পিঠে জাতীয় পতাকা বাঁধা ছিল।’

আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় আপডেট! অষ্টম বেতন কমিশনে এই স্কিমে হবে পরিবর্তন?

তিনি আরও বলেন, ‘১৯৭১ সালের ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাক্টের ধারা ২ অনুসারে, আমাদের অবশ্যই জাতীয় পতাকাকে সম্মান করতে হবে। তবে, হার্দিক পাণ্ডিয়া জয় উদযাপনে এতটাই ডুবে গিয়েছিলেন যে তিনি তবে বান্ধবীর সঙ্গে জাতীয় পতাকা গায়ে দিয়েই মঞ্চে শুয়ে ছিলেন। আমি বিশ্বাস করি এটি জাতীয় পতাকার অপমান।’

আরও পড়ুন: উঠল গুরুতর অভিযোগ! মমতার বিরুদ্ধে FIR দায়ের করল বিশ্ব হিন্দু পরিষদ

লিখিত অভিযোগ: ওয়াজেদের মতে, ‘আমি শিবাজি নগর থানায় অভিযোগ দায়ের করেছি। আমি যখন অভিযোগ দায়ের করতে যাই, তাঁরা আমাকে বলেন যে ঘটনাটি এখানে নয়, সেখানে ঘটেছে। আমি তাঁদের বলেছি জাতীয় পতাকা সমগ্র দেশের প্রতীক এবং আমরা শিবাজি নগর থানায় অভিযোগ দায়ের করতে পারি।, তখন তাঁরা আমার অভিযোগ গ্রহণ করেছেন এবং আমাকে একটি কপি দিয়েছেন। দেখা যাক এরপর কী হয়।’