বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের চতুর্থ মাস অর্থাৎ এপ্রিল শুরু হতে চলেছে। ওই মাসের বেশ কয়েকদিন ‘ড্রাই ডে’ (Dry Days) হিসেবে বিবেচিত হবে। এই দিনগুলিতে দেশজুড়ে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ থাকে। এই বিধিনিষেধগুলি সাধারণত জাতীয় ছুটির দিন থেকে শুরু করে, ধর্মীয় অনুষ্ঠান এবং বিশেষ উৎসবে আরোপ করা হয়। এমতাবস্থায়, সুরা প্রেমীদের জন্য অবশ্যই ওই দিনগুলি জেনে রাখা প্রয়োজন। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
এপ্রিল মাসে কবে কবে ‘ড্রাই ডে’ (Dry Days)?
২০২৬ সালের এপ্রিল মাসের ‘ড্রাই ডে’-গুলির একটি সম্পূর্ণ তালিকা বর্তমান প্রতিবেদনে তুলে ধরা হল। এপ্রিল মাসে, দেশের বিভিন্ন অংশে নির্দিষ্ট কিছু দিন ‘ড্রাই ডে’ হিসেবে বিবেচিত হতে পারে। যার অর্থ এই দিনগুলিতে অ্যালকোহল বিক্রি বন্ধ থাকবে। এই মাসে, গুড ফ্রাইডের কারণে ৩ এপ্রিল (শুক্রবার) অ্যালকোহল বিক্রি বন্ধ থাকতে পারে।

এছাড়াও, মহাবীর জয়ন্তী উপলক্ষ্যে আগামী ১০ এপ্রিল (শুক্রবার) একাধিক রাজ্যে মদের দোকান বন্ধ থাকতে পারে। আম্বেদকর জয়ন্তীর কারণে আগামী ১৪ এপ্রিলও (মঙ্গলবার) ‘ড্রাই ডে’ হিসেবে বিবেচিত হতে পারে। মূলত, সরকারি বিধি-নিষেধের কারণে সাধারণত এই তারিখগুলিতে মদ বিক্রি নিষিদ্ধ থাকে।
আরও পড়ুন: ২০২৭-এর ODI বিশ্বকাপ হতে চলেছে আরও জমকালো! বিশেষ পরিকল্পনা ICC-র
‘ড্রাই ডে’ বলতে কী বোঝায়: জানিয়ে রাখি যে, ‘ড্রাই ডে’ হল এমন দিন, যেদিন সরকার অ্যালকোহল বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে। এই দিনগুলিতে মদের দোকান, বার, ক্লাব এবং রেস্তোরাঁগুলিতে অ্যালকোহল বিক্রি করা হয় না। এমনকি লাইসেন্সপ্রাপ্ত দোকানগুলিকেও অ্যালকোহল পরিবেশন করার অনুমতি দেওয়া হয় না।
আরও পড়ুন: KKR-এর এই খেলোয়াড়ের বোলিং অ্যাকশন নিয়ে উঠল প্রশ্ন! MI-র বিরুদ্ধে ম্যাচে ঠিক কী ঘটেছিল?
তবে, যদি কোনও ব্যক্তি আগে থেকেই মদ কিনে থাকেন, তাহলে তিনি তা বাড়িতে পান করতে পারেন। কারণ ব্যক্তিগতভাবে পান করা সাধারণত নিষিদ্ধ নয়। এটাও মাথায় রাখতে হবে যে, সারা ভারতে ‘ড্রাই ডে’-র একরকম নয়। স্থানীয় উৎসব, ঐতিহ্য এবং প্রশাসনিক সিদ্ধান্তের ওপর নির্ভর করে বিভিন্ন রাজ্যে ‘ড্রাই ডে’-র তালিকা পরিবর্তিত হতে পারে। অর্থাৎ, সেক্ষেত্রে কিছু তারিখ যুক্ত বা বাদ দেওয়া হতে পারে।
















