বাংলা হান্ট ডেস্ক: শুরু হতে চলেছে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ। শিক্ষার্থীদের জন্য রয়েছে এই শিক্ষাবর্ষ শুরুর আগে বেশ কিছু সুখবর। কারণ ২০২৬ সালের এপ্রিল মাসের ক্যালেন্ডার ছুটিতে ভরা (Holiday List)। কারণ আজ এই মাসে গুড ফ্রাইডে, আম্বেদকর জয়ন্তী ও পহেলা বৈশাখের মতন প্রদান উৎসবগুলো রয়েছে। এই কারণবশত বিভিন্ন রাজ্যের স্কুল কলেজ ছুটির ঘোষণা করা হয়েছে। যেখানে পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, দিল্লি ও রাজস্থানের দীর্ঘ সাপ্তাহিক ছুটির দিনগুলো উৎসবের সঙ্গে মিলে যাচ্ছে। এর ফলে লম্বা উইককেন্ড অনেকেই পাচ্ছেন। দেখে নিন সেই ছুটির ডেট গুলো।
ছুটিতে ঠাসা এপ্রিল, লং উইকেন্ড কবে? জেনে নিন বিস্তারিত সূচি (Holiday list)
এপ্রিল মাসে যেহেতু বেশ কয়েকটি উৎসব রয়েছে যার ফলে কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক বন্ধ থাকবে। পাশাপাশি বিভিন্ন রাজ্যের স্থানীয় উৎসবকে কেন্দ্র করে ছুটির সংখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে। কিন্তু জাতীয় ও সরকারি ছুটির দেশব্যাপী প্রযোজ্য। অভিভাবকদের তাদের সন্তানদের স্কুলের ডাইল দেওয়া অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এক নজরে দেখে নিন ২০২৬ সালের এপ্রিল মাসে কোন কোন দিন বন্ধ থাকছে কূল ও কোথায় ছুটি পাওয়া যাবে (Holiday list)।

আরও পড়ুন: চাপে নাজেহাল শিক্ষিকরা, গ্রীষ্মের ছুটিতে কাজের জাঁতাকল!
এছাড়াও এপ্রিলের ছুটি প্রথম সপ্তাহে শুরু হয়। কারণ, ১ এপ্রিল বুধবার কমার্শিয়াল ব্যাঙ্কের বার্ষিক হিসাবরক্ষণের (এটি কিছু রাজ্যের স্কুলগুলিকেও প্রভাবিত করতে পারে) দিন। পাশাপাশি ৩ এপ্রিল শুক্রবার গুড ফ্রাইডে, এটি গেজেটেড ছুটি, তাই সব রাজ্যের প্রায় সব সরকারি এবং বেসরকারি স্কুল বন্ধ থাকবে।
এছাড়াও ৫ এপ্রিল রবিবার ইস্টার সানডে এবং সরকারি ছুটি। ১৪ এপ্রিল মঙ্গলবার আম্বেদকর জয়ন্তীতে দেশব্যাপী সরকারি ছুটি। এই দিনে পয়লা বৈশাখ এবং বিষুর মতো উৎসবও পালিত হবে। ১৫ই এপ্রিল বুধবার বোহাগ বিহু/হিমাচল দিবস, এগুলি স্থানীয় বা রাজ্যভিত্তিক উৎসব, তাই যে এলাকার বা যে রাজ্যের উৎসব সেই রাজ্যে ছুটি থাকবে।
১৭ এপ্রিল চন্দ্রশেখর জয়ন্তী, এটি আঞ্চলিক ছুটি। একইসঙ্গে একটি লং উইকেন্ড। ৩ এপ্রিল গুড ফ্রাইডের ছুটি, এরপর শনিবার কোথাও অর্ধদিবস আবার কোথাও পূর্ণদিবস ছুটি এবং রবিবার ছুটি, ফলে লং উইকেন্ড, টানা তিনদিনের ছুটি। একইভাবে, আম্বেদকর জয়ন্তী ১৪ এপ্রিল মঙ্গলবার, যদি সোমবার ছুটি নেয়, তবে আরও একটি বড় ছুটি পেতে পারে।
অন্যদিকে গরমের ছুটির জন্যও অপেক্ষা করা হচ্ছে। এপ্রিল মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেশের অনেক অংশে তাপমাত্রা বাড়তে শুরু করে। যারফলে অনেক রাজ্যে এপ্রিলের শেষ সপ্তাহেই স্কুলের সময়সূচি পরিবর্তন করা হয় বা গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয় (Holiday list)।













