বাংলা হান্ট ডেস্ক: সোনার দামে (Gold Price) ফের মিলল স্বস্তি। গত মাসের শুরুর দিকে দু’বার বদলে গিয়েছিল হলদে ধাতুর দাম। কয়েক দিন আগে আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। বর্তমানে সোনার (Gold) দাম অনেকটাই কমেছে। যার ফলে স্বস্তি পেলেন ক্রেতারা। এমনকি এই সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও। শুধুমাত্র, গয়না হিসেবে পড়ার জন্য মানুষ সোনা কেনে এমন ধারণা ভুল। বহু মানুষ ভবিষ্যতে সঞ্চয়ের কথা মাথায় রেখে সোনা কিনে রাখেন। দেখে নিন আজকের লেটেস্ট রেট।
টানা পতনের পর মঙ্গলবার কলকাতায় হলুদ ধাতুর দর কত? (Gold Price)
চলতি সপ্তাহের ক্রমাগত কমেছে সোনার দাম। যার ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। এছাড়াও এক ভরিতে বেশ অনেকটাই পতন এসেছে দামে। যদিও রুপোর দামে সেইভাবে পতন হয়নি। উল্লেখ্য, হলুদ ধাতু মধ্যবিত্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে গয়না হিসেবে সোনাকে দেখা হয় তা কিন্তু নয়। ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও অনেকে সোনা কিনে রাখেন। দেখে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

আরও পড়ুন: ছুটিতে ভরা এপ্রিল, লং উইকেন্ড কোন সপ্তাহে? স্কুল-অফিস-ব্যাঙ্কের সূচি প্রকাশ
আজ ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৪০৩০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪০৩০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৭৬০ টাকা । ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৭৬০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪৬৮৫ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪৬৮৫০।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২২৯৩০ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২২৯৩০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২২৯২০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২২৯২০০ টাকা।
সোনার দাম কমায়, স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে জানান, বর্তমানে সোনার দাম কিছুটা কমলেও, আগামী দিনে আবারও সোনার দাম বাড়তে পারে।এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই। কিন্তু যারা কিনবেন ভাবছেন, তাদের অপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন তাঁরা (Gold Price)।













