ভোটে জিতলে মিছিল নয়! ভোট গণনার আগে কড়া নির্দেশ কমিশনের

Published on:

Published on:

WB Counting Poll No Victory Rally Section 163 Around Counting Centres in Purba Medinipur
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোট গণনার (WB Counting Poll) আগেই নিরাপত্তা নিয়ে বড় সিদ্ধান্ত নিল প্রশাসন। সোমবার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগে জেলার চারটি গণনা কেন্দ্রকে ‘নো ফ্রাইং জোন’ ঘোষণা করা হয়েছে। শুধু বাজি ফাটানোই নয়, বিজয় মিছিল, ড্রোন ওড়ানো থেকে শুরু করে গণনা কেন্দ্রের আশপাশে জমায়েতের উপরও কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্বাচন পরবর্তী কোনও রকম অশান্তি বা উত্তেজনা এড়াতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে প্রশাসন।

পূর্ব মেদিনীপুরে গণনা কেন্দ্র ঘিরে কড়া বিধিনিষেধ (WB Counting Poll)

রবিবার পূর্ব মেদিনীপুর জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারের তরফে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়েছে, জেলার তমলুক, হলদিয়া, কাঁথি ও এগরার গণনা কেন্দ্রগুলিকে ‘নো ফ্রাইং জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি থাকবে বিএনএস-এর ১৬৩ ধারা। ওই এলাকায় যান চলাচলের উপরও নিয়ন্ত্রণ থাকবে।

প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, গণনা কেন্দ্রের আশপাশে কোনও রকম বিজয় মিছিল করা যাবে না। বাজি ফাটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পাশাপাশি ড্রোন ওড়ানোর উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্বাচন পরবর্তী পরিস্থিতি শান্ত রাখতে এবং কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

ইতিমধ্যেই জেলা জুড়ে পুলিশের পক্ষ থেকে মাইকিং শুরু হয়েছে। সাধারণ মানুষকে সতর্ক করে জানানো হচ্ছে, সোমবার ফল ঘোষণার দিন এই সমস্ত নির্দেশ কঠোরভাবে মানতে হবে। প্রশাসনের বক্তব্য, ভোটে জয়-পরাজয় থাকবেই, কিন্তু তার জেরে কোথাও যাতে উত্তেজনা বা অশান্তির পরিস্থিতি তৈরি না হয়, সেই কারণেই আগেভাগে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

WB Assembly Election facing issues at the polling booth Note down the Central Forces' helpline number

আরও পড়ুনঃ কলকাতার বাজারে আগুন! চিকেন, মাটন, মাছের দাম শুনে অবাক ক্রেতারা

আগামী ৪ তারিখ জেলার ১৬টি বিধানসভার ফল প্রকাশ হবে (WB Counting Poll)। ইভিএমে বন্দি গণদেবতার রায় প্রকাশের দিনকে ঘিরে তাই এখন থেকেই সতর্ক প্রশাসন।