বাংলা হান্ট ডেস্কঃ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরে (SIR) বাদ যাওয়ার নামের নিষ্পত্তি হচ্ছে ট্রাইব্যুনালে (SIR Tribunal)। ব্যক্তিগত কারণ দেখিয়ে ট্রাইব্যুনালের কাজে ইস্তফা দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (Justice t s sivagnanam)। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি।
ট্রাইব্যুনাল থেকে সরলেন টি এস শিবজ্ঞানম | Justice t s sivagnanam
সুপ্রিম কোর্টের এসআইআরে কাজ করছে মোট ১৯টি ট্রাইব্যুনাল। প্রধান হিসেবে একটি ট্রাইব্যুনালে ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। গত ৫ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালের কাজ করেছেন তিনি।এই সময়ের মধ্যে মোট ১৭৭৭ জন ভোটারের নিষ্পত্তি করেছেন।
পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশে, যে কয়েকজনের আলাদাভাবে নিষ্পত্তি করা হয়, সেগুলিও প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম করেছিলেন। এবার সেই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। কমিশন সূত্রে খবর, ব্যক্তিগত কারণেই ট্রাইব্যুনালে ইস্তফা প্রাক্তন প্রধান বিচারপতির। পারিবারিক সমস্যার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্রের খবর।

আরও পড়ুন: রাজ্য সরকারি কর্মীদের DA মামলা নিয়ে এল ‘খারাপ খবর’, সুপ্রিম কোর্ট তরফে আপডেট
সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, এসআইআর প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা যাতে ফের আবেদন করতে পারেন, তার জন্য ট্রাইবুনাল। সর্বোচ্চ আদালতের নির্দেশে, ট্রাইব্যুনাল গঠন হয় ২০ মার্চ। সেই ট্রাইবুনালে ছিলেন শিবজ্ঞানমও। তাঁর ইস্তফার
ফলে নতুন করে ওই পদে অন্য কোনও অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়োগ করা হবে।













