বাংলার মুখ্যমন্ত্রী কে হচ্ছেন? শুক্রবারই চূড়ান্ত সিদ্ধান্ত, জয়ী বিধায়কদের সঙ্গে শাহের বৈঠক

Published on:

Published on:

Amit Shah meet and decide who will be chief minister of West Bengal
Follow

বাংলা হান্ট ডেস্ক : বাংলায় রাজনৈতিক পালাবদলের পর এখন গেরুয়া শিবিরে সবচেয়ে বড় চর্চা নতুন মুখ্যমন্ত্রীকে ঘিরে। কে বসবেন শীর্ষ পদে, কারা থাকবেন প্রথম বিজেপি সরকারের মন্ত্রীসভায় সেই সব জল্পনা চলছে। এর মাঝেই বৃহস্পতিবার গভীর রাতে কলকাতায় পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর উপস্থিতিতেই চূড়ান্ত হবে মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের নাম।

অমিত শাহের (Amit Shah) বৈঠকে চূড়ান্ত হবে মুখ্যমন্ত্রী

গত কয়েক বছরে একাধিকবার বাংলায় রাজনৈতিক সফরে এসেছেন অমিত শাহ। তবে এবারের সফরের গুরুত্ব সম্পূর্ণ আলাদা। কারণ, বাংলায় বিজেপির সরকার গঠনের প্রক্রিয়ায় তিনিই এখন পর্যবেক্ষক। দলের অন্দরমহলে জোর গুঞ্জন, সম্ভাব্য মন্ত্রীসভার খসড়া অনেকটাই প্রস্তুত করে নিয়েই কলকাতায় এসেছেন শাহ। যদিও আনুষ্ঠানিকভাবে জয়ী বিধায়কদের সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

দলের এক কেন্দ্রীয় নেতার কথায়, “শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলায় বিজেপির সরকার তৈরি করা অমিত শাহের স্বপ্ন ছিল। সেটা পূরণ হয়েছে। কে মুখ্যমন্ত্রী হবে‍ন, কে উপমুখ্যমন্ত্রী হবেন, সেটা নেহাতই সেই আবেগের কাছে তুচ্ছ।”

এদিকে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের মধ্যে এখন চাপও কাজ করছে। ভোটে জয় পেলেও কার ভাগ্যে মন্ত্রীত্ব জুটবে, তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। শুক্রবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে অমিত শাহের বৈঠকের আগেই দলের অন্দরে শুরু হয়েছে জোর জল্পনা। শুক্রবার দুপুরে বিজেপির ২০৭ জন জয়ী বিধায়কের সঙ্গে বৈঠকে বসবেন অমিত শাহ। সেখানে উপস্থিত থাকার কথা শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, সুনীল বনসল এবং অমিতাভ চক্রবর্তীর। জয়ী প্রার্থীদের মতামত নেওয়ার পরই পরিষদীয় দলনেতার নাম ঘোষণা হতে পারে। সেই নেতাই হবেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী।

সব কিছু পরিকল্পনামাফিক চললে শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হতে চলেছে নতুন সরকারের শপথ অনুষ্ঠান। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন-সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। সেই মঞ্চ থেকেই শপথ নেবেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী।

Amit Shah meet and decide who will be chief minister of West Bengal

আরও পড়ুন : ‘এভাবে নৃশংস খুন মানুষ মেনে নেবে না’, চন্দ্রনাথ-কাণ্ডে সিবিআই তদন্ত চাইলেন ফিরহাদ

এর আগে শুক্রবার সকালে নিউটাউনের একটি হোটেলে শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য ও সুকান্ত মজুমদারের সঙ্গে অমিত শাহের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা। সূত্রের দাবি, সম্ভাব্য মন্ত্রীসভা এবং দায়িত্ব বণ্টন নিয়েই সেখানে চূড়ান্ত আলোচনা হতে পারে।বাংলায় প্রথমবার সরকার গঠনের মুখে দাঁড়িয়ে বিজেপির অন্দরে এখন প্রত্যাশা। এখন শুধু অপেক্ষা, শেষ পর্যন্ত কার হাতে উঠছে বাংলার ক্ষমতার রাশ।