মেয়াদ শেষ মমতার, বিধানসভার চারটি ঘর বন্ধের নির্দেশ উপর মহলের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : মুখ্যমন্ত্রী হিসেবে মেয়াদ ফুরিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। গতকালই বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল। আপাতত চারটি ঘর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিধানসভায় (West Bengal Assembly)। এর মধ্যে রয়েছে বিধানসভার স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ এবং ডেপুটি চিফ হুইপের ঘর। প্রশাসনের সর্বোচ্চ স্তর বিধানসভা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে সেখানে আর কেউ ঢুকতে না পারে।

বিধানসভায় (West Bengal Assembly) চলছে সংস্কারের কাজ

সূত্রের খবর, বৃহস্পতিবার এবং শুক্রবার বজায় থাকছে এই নির্দেশ। সম্ভবত নতুন সরকারের শপথ গ্রহণের পরেই আবার শুরু হবে কাজকর্ম। গোটা বিধানসভা জুড়েই এখন চলছে পরিস্কার পরিচ্ছন্ন, মেরামতির কাজ। বিধানসভার মন্ত্রীদের ঘর থেকে ইতিমধ্যেই বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি খুলে ফেলা হয়েছে। আপাতত বিভিন্ন জায়গায় সুইচ বোর্ড বা এসি মেরামতির প্রয়োজন থাকলে তা করা হচ্ছে।

West Bengal assembly four rooms closed

কোথায় হবে মুখ্যমন্ত্রীর সচিবালয়: জানা যাচ্ছে, বিধানসভার (West Bengal Assembly) অ্যানেক্স বিল্ডিংয়েই তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রীর সচিবালয়। তাই সেখানে বারবার পরিদর্শন করছেন পূর্ত দফতরের আধিকারিকরা। কর্মীদের দেওয়া হচ্ছে নতুন নতুন নির্দেশ। মুখ্যমন্ত্রীর ঘরের করিডরের সামনে সহ গোটা বিধানসভাতেই বাড়ানো হয়েছে পুলিশি প্রহরা।

আরও পড়ুন : ভোট উত্তাপে দিশেহারা সিরিয়াল, টিআরপি কমল ‘পরিণীতা’র, প্রথম স্থানে কে?

আগের সরকার ভেঙেছে: ইতিমধ্যেই সংবিধান মেনে আগের বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল আর এন রবি। ভারতীয় সংবিধানের ১৭৪ নম্বর অনুচ্ছেদের (২) নম্বর দফার (খ) উপ দফা মারফত প্রাপ্ত ক্ষমতার প্রয়োগ করেছেন তিনি।

আরও পড়ুন : মেধাবী ছাত্র, বায়ুসেনার অফিসার থেকে রাজনীতিতে উত্থান, কীভাবে শুভেন্দুর আপ্তসহায়ক হলেন চন্দ্রনাথ?

জানা যাচ্ছে, আগামীকালই শপথগ্রহণ করতে পারে নতুন সরকার। এদিকে এখনও গদি আঁকড়ে বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপরন্তু হুঁশিয়ারি দিয়েছেন, প্রয়োজনে আন্তর্জাতিক আদালত পর্যন্ত যেতে পারেন। এমতাবস্থায় নতুন সরকারের পরবর্তী পদক্ষেপ কী হয় সেটাই দেখার অপেক্ষা।