বাইক দৌরাত্ম্য কমাতে আরও কড়া সরকার, হেলমেট পরা বাধ্যতামূলক করতে বিশেষ নির্দেশ

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বাইক বাহিনীর দৌরাত্ম্যে রাশ টানতে বড় উদ্যোগ নিয়েছিল নির্বাচন কমিশন। আর এবার রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই নতুন সরকার (West Bengal Government) ক্ষমতায় এসে ট্রাফিক নিয়ম নিয়ে দিল কড়া নির্দেশ। হেলমেট ছাড়া বাইক চালাতে এবার কড়া শাস্তির হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।

হেলমেট পরে বাইক চালানোর নির্দেশ সরকারের (West Bengal Government)

মঙ্গলবার এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য পুলিশের। সেখানে বাইক চালানোর সময় হেলমেট পরা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি আইন লঙ্ঘন যাতে না তার জন্য অভিযানের নির্দেশ দেওয়াও হয়েছে বলে খবর। শহর কলকাতার বিভিন্ন জায়গায় বাইক চালকদের বিনা হেলমেটে বাইক চালানোর অভিযোগ ওঠে। বিশেষত রাতে হেলমেট ছাড়াই বাইক চালানোর দৌরাত্ম্য দেখা যায়।

West Bengal Government made bike riding with helmet mandatory

আরও কড়া ব্যবস্থা: দ্রুতগতির বলিও হচ্ছে আকছার। ব্যবস্থা নিলেও পুলিশের চোখ এড়িয়েই দিব্যি হেলমেট ছাড়া বাইক ছোটানো চলছে। এবার এই পরিস্থিতির বদল ঘটাতে কড়া হাতে ব্যবস্থা নিল নয়া রাজ্য সরকার (West Bengal Government)। নবান্ন থেকে রাজ্য পুলিশের জন্য জারি হওয়া নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, বাইক চালানোর সময় হেলমেট পরা বাধ্যতামূলক করতে বিশেষ অভিযান চালানো হবে।

আরও পড়ুন : সরকার বদলেই কাটল জট, কবে থেকে শুরু চিংড়িঘাটা মেট্রোর কাজ? জানিয়ে দিলেন অগ্নিমিত্রা

কী বলা হয়েছে নির্দেশিকায়: নির্দেশিকায় ট্রাফিক বিভাগ এবং থানাগুলিকে যৌথভাবে অভিযান চালাতে বলা হয়েছে। হেলমেট পরে বাইক চালানোর গুরুত্ব জেনেও অনেকে তা অগ্রাহ্য করেন। এই নিয়মে যাতে গাফিলতি না হয় তা নিশ্চিত করতেই নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।

আরও পড়ুন : রাজ্যে পালাবদলের পরেই ইস্তফা, মহিলা কমিশনের সভাপতির পদ থেকে সরলেন লীনা গঙ্গোপাধ্যায়

এডিজি ট্রাফিক নিয়মিত ভাবে রিপোর্ট সংগ্রহ করবে। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, হেলমেট ছাড়া কেউ যাতে বাইক না চালান তা নিশ্চিত করতে হবে এবার থেকে।