বাংলা হান্ট ডেস্কঃ চলতি বছরের জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) ঘোষণা হয়ে গিয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। নয়া বেতন কমিশনের অধীনে সরকারি কর্মীদের বেসিক পে বিপুল ভাবে ‘রিভাইজড’ হবে। ভাতাও বাড়বে। এবার কি বেসিক পে বা মূল বেতনের সঙ্গে মিলে যাবে ডিএ (Dearness Allowance)? রী নিয়ে তুমুল চর্চার মাঝেই সামনে এল আপডেট।
ডিএ আর বেসিক পে মিলে যাবে? Dearness Allowance
সমস্ত কর্মচারী সংগঠনগুলির তরফে মহার্ঘ ভাতা যাতে মূল বেতনের অন্তর্ভুক্ত করা হয় সেই দাবি তোলা হচ্ছে। অষ্টম বেতন কমিশনের পরামর্শ প্রক্রিয়ার অংশ হিসেবে এই দাবি সামনে আনা হয়েছে। অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশন সহ বিভিন্ন কর্মচারী সংগঠনের দেওয়া তথ্যের সময় এই বিষয়ে দাবি তোলা হয়েছে বলে জানা যাচ্ছে।
একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী কেন্দ্রীয় সরকারের মতে, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ডিএ-কে সংশোধিত বেতন কাঠামোর অংশ করা উচিত। যদিও এই বিষয়ে সরকার তরফে এখনও কোনো স্পষ্ট আপডেট মেলেনি। মূল বেতনের সঙ্গে ডিএ মিশে গেলে তা লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেতন, ভাতা, পেনশন এবং অবসরকালীন সুবিধার উপর সরাসরি প্রভাব ফেলবে।
উল্লেখ্য, বহুদিন ধরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দাবি ছিল, মহার্ঘ ৫০ শতাংশ অতিক্রম করলে তা মূল বেতনের সঙ্গে কেন্দ্রীভূত করা হোক। প্রতি ১০ বছর অন্তর অন্তর একটি করে পে কমিশন গঠন হয়। অষ্টম পে কমিশন নিয়ে আলোচনার সময় এই দাবি ওঠার জোরালো সম্ভাবনা ছিলই।

আরও পড়ুন: রাজ্য সরকারি কর্মীদের বাড়ল চিন্তা! কড়া নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ সরকার
বর্তমানে ৬০% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রের কর্মীরা। ডিএ ও মূল বেতন মিশে গেলে, যদি কোনও সরকারি কর্মীর মূল বেতন ৫০০০০, টাকা হয় এবং ডিএ ৫০% হয়, অতিরিক্ত ২৫,০০০ ডিএ হিসেবে মেলে। যার ফলে মোট বেতন তখন অন্যান্য ভাতার সঙ্গে যুক্ত হয়ে ৭৫০০০ হয়ে যাবে। এবার এই বিষয়ে সরকার কী সিদ্ধান্ত নেয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা সেই অপেক্ষায়।













