অবসরের আগে তৈরি করুন ৫.৪০ কোটির তহবিল, PPF বিনিয়োগে কত টাকা জরুরি জানেন?

Published on:

Published on:

PPF high returns on safe investments
Follow

বাংলা হান্ট ডেস্ক: অনেকেই ppf এর এই ম্যাজিকের বিষয়ে জানেন না।। আর ভবিষ্যতের জন্য আপনি যদি মোটা টাকা সাবস্ক্রাই করে রাখতে চান তাহলে মাসের দীর্ঘমেয়াদ একটি নির্দিষ্ট টাকা বিনিয়োগ করে আপনি পেতে পারেন সাড়ে পাঁচ কোটি টাকা। কিভাবে এটি সম্ভব তার সম্পর্কে বিস্তারিত জেনে নিন (PPF)।

নিরাপদ বিনিয়োগে বড় রিটার্ন, PPF-এর অঙ্কে চমক (PPF)

পিপিএফ (PPF)-এর মূল জাদুই হল চক্রবৃদ্ধি সুদ। এখানে আপনি যত কম বয়সে বিনিয়োগ শুরু করবেন, আপনার টাকার অঙ্ক তত বেশি বড় হবে। দেখে নেওয়া যাক বয়স অনুযায়ী জমার অঙ্ক এবং রিটার্নের হিসাব দেখে নিন।

ধরুন যদি কোনও অভিভাবক সন্তানের ১০ বছর বয়স থেকে মাসে ১০,০০০ টাকা করে জমা করেন, তবে ৫০ বছরে মোট জমা হবে ৬০ লাখ টাকা। যেখানে বর্তমান সুদের হারে ৬০ বছর বয়সে মোট রিটার্ন পাওয়া যাবে ৫.৪০ কোটি টাকা।৪৫ বছর ধরে মাসে ১০,০০০ টাকা জমা করলে ৬০ বছর বয়সে মিলবে ৩.৭৮ কোটি টাকারও বেশি।

PPF high returns on safe investments

আরও পড়ুন: পাতলা ইলিশের ঝোলে কাসুন্দির টুইস্ট, একবার খেলেই আঙুল চাটবেন সবাই, রেসিপি রইল

পাশাপাশি ৪০ বছর ধরে বিনিয়োগ করলে (মোট জমা ৪৮ লাখ) ৬০ বছর বয়সে পাওয়া যাবে ২.৬৩ কোটি টাকার বেশি। এছাড়াও ২৫ বছর বয়স থেকে: ৩৫ বছরের বিনিয়োগে (মোট জমা ৪২ লাখ) ৬০ বছর বয়সে হাত আসবে ১.৮১ কোটি টাকা।

পাশাপাশি ৩০ বছর বয়স থেকে: ৩০ বছরের বিনিয়োগে (মোট জমা ৩৬ লাখ) ৬০ বছর বয়সে মিলবে ১.২৩ কোটি টাকা। এমনকি ৪০ বছর বয়স থেকে: ২০ বছরের বিনিয়োগে (মোট জমা ২৪ লাখ) ৬০ বছর বয়সে পাওয়া যাবে ৫৩.২৬ লাখ টাকা।

তবে সরকারি প্রকল্প হওয়ায় এখানে টাকা ডোবার কোনও ঝুঁকি নেই। বর্তমান ত্রৈমাসিকে সুদের হার ৭.১%। তাই আর দেরি না করে, আজই সঠিক পরিকল্পনার সঙ্গে শুরু করুন পিপিএফ বিনিয়োগ করুন (PPF)।