‘তৃণমূলপন্থী’ নন বলে দাবি করেছিলেন, এবার FIR দায়ের কবীর সুমনের বিরুদ্ধে

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ফের নতুন বিপাকে কবীর সুমন (Kabir Suman)। মাঝেমধ্যেই তাঁর কিছু কিছু মন্তব্য নিয়ে দানা বাঁধে বিতর্ক। এবার তাঁর একটি পুরনো বক্তব্যকে ঘিরে অভিযোগ দায়ের করল ‘জাতির কথা’ নামের এক সংগঠন। ওই সংগঠনের অভিযোগ, নারী এবং বাঙালি মানুষদের প্রতি কবীর সুমন যে ধরণের ভাষা ব্যবহার করেন, একজন বাঙালি তথা হিন্দু হিসেবে তা মেনে নেওয়া সম্ভব নয়।

কবীর সুমনের (Kabir Suman) বিরুদ্ধে দায়ের এফআইআর

অভিযোগকারী সংগঠনের সদস্যদের বক্তব্য, হিন্দুদের ভাবাবেগে আঘাত হেনেছেন কবীর সুমন। তাই তাঁর বিরুদ্ধে এই এফআইআর এর সিদ্ধান্ত। সংগঠনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, হিন্দু সমাজের অসম্মান বা তাচ্ছিল্য সহ্য করা হবে না। তাঁর করা মন্তব্যের মূল্য চোকাতে হবে।

FIR filed against kabir suman

কী নিয়ে বিতর্ক: উল্লেখ্য, তিন বছর আগে করা কবীর সুমনের একটি মন্তব্য নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। জানা গিয়েছে, তিন বছর আগে একটি টেলিভিশন চ্যানেলে কিছু মন্তব্য করেছিলেন সুমন। তার প্রেক্ষিতেই নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে খবর।

 আরও পড়ুন : পরিচয় ভাঁড়িয়ে মুম্বই থেকে কেনা হয় বিষ্ফোরক, দিল্লি বিষ্ফোরণ কাণ্ডে নয়া মোড়

তৃণমূলকে নিয়ে মন্তব্য: যদিও পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের হয়নি। পরবর্তীতে এমন হলে নিয়ম মেনেই কাজ করবে পুলিশ। প্রসঙ্গত, কিছুদিন আগেই কবীর সুমন (Kabir Suman) দাবি করেন, তিনি তৃণমূলপন্থী নন। বরাবর তৃণমূল ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন তিনি।

আরও পড়ুন : বহুতলের ছাদ থেকে পড়ে ‘রহস্যমৃত্যু’ পরিচালক অনীক দত্তের, থমথমে টলিউড

ভোটের ফলাফল বেরোনোর পরেই অবশ্য সুর বদলে যায় কবীর সুমনের। বিজেপি সরকার গঠনের পর তিনি বলেন, ‘সিপিএম বা তৃণমূলের আমলে মেয়েদের সুরক্ষা সুনিশ্চিত ছিল। আশা করি সেই ধারাবাহিকতা বজায় থাকবে’। এমনকি তিনি এও বলেছিলেন, এখন ভোট হলেও তৃণমূলকেই ভোট দেবেন।