শুধু মাথায় ফাটালেই তো হবে না, চুলের যত্নে কীভাবে কাজে লাগাবেন ডিম? রইল তিনটি মাস্কের পদ্ধতি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : শুরু হয়ে গিয়েছে জৈষ্ঠ্য মাস। ক্যালেন্ডার বলছে গ্রীষ্মের দাবদাহ চোখ রাঙাচ্ছে পুরোদমে। বাড়ির বাইরে বেরোলেই সূর্যের প্রচণ্ড তেজ। প্রখর রোদে ঘাম, তার উপর ধুলোময়লায় দিনদিন ত্বক এবং চুলের (Eggs) অবনতি হচ্ছে। মাথার ত্বকে দিনের পর দিন ঘাম বসে খুশকি থেকে ব্যাকটেরিয়ার সংক্রমণও হওয়ার ঝুঁকি থাকে।

চুলের স্বাস্থ্য রক্ষায় ডিমের (Eggs) জুড়ি মেলা ভার

মাথার ত্বকে ঘাম জমতে থাকলে চুল দ্রুত রুক্ষ হয়ে ওঠে। ভাঙনও ধরতে থাকে চুলে। ফলত চুল পড়ার হার বেড়ে যায়। চুলের স্বাস্থ্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ উপকরণ কিন্তু রয়েছে হাতের কাছেই। আর তা হল ডিম। চুলের পরিচর্যায় ডিমের ব্যবহার কিন্তু নতুন নয়, বহুকাল ধরেই হয়ে ওঠে। ডিমের প্রোটিন চুলের গোড়া মজবুত করে। ডিমের কুসুমে থাকে বায়োটিন, ফ্যাটি অ্যাসিড সহ ভিটামিন এ, ডি এবং ই। ডিম শুধু মাথায় নতুন চুল গজাতেই সাহায্য করে না, বরং চুল কোমল রাখে, জট পড়ার সমস্যাও দূর করে। কিন্তু ডিম মাথায় ফাটালেই তো হবে না, কীভাবে চুলের যত্নে ব্যবহার করা যায় ডিম?

Benefits of eggs in hair care

চুলের যত্নে ডিম ও অ্যালোভেরা: ডিম এবং অ্যালোভেরা দুটোই চুলের জন্য উপকারী। কাঁচা ডিমের (Eggs) কুসুমের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে নিতে হবে। এবার ভালো করে ফেটিয়ে মসৃণ করে সারা চুলে এই মিশ্রণ মেখে নিতে হবে। এতে মাথার ত্বক যেমন ঠাণ্ডা হয়, প্রদাহ কমে, তেমনই চুলে কোমল ভাব আসে।

আরও পড়ুন : কাল থেকেই সরকারি বাসে যাতায়াত ফ্রি, কী কী নথি সঙ্গে রাখবেন?

চুলের স্বাস্থ্য রক্ষায় ডিমের কুসুম: দুটি ডিমের কুসুম ভালো করে ফেটিয়ে তার মধ্যে সামান্য অলিভ অয়েল মিশিয়ে নিতে হবে। অলিভ অয়েল না থাকলেও ক্ষতি নেই। কাঁচা ডিমই মেখে ফেলুন নির্ভয়ে। মাথার ত্বক এবং চুল দারুণ ভাবে ময়েশ্চারাইজ করে ডিম।

আরও পড়ুন : ‘জনতাই পাল্টি মেরেছে, শিল্পীরা আলাদা কেন হবে’, সরকার পরিবর্তনে বিষ্ফোরক সাহেব

ডিমের সঙ্গে মেহেন্দির উপকারিতা: দু চামচ মেহেন্দি নিয়ে তাতে জল মিশিয়ে দুটি কাঁচা ডিম মিশিয়ে নিতে হবে ভালো করে। চাইলে এর মধ্যে মেশাতে পারেন মেথি। সমস্ত চুলে, মাথার ত্বকে মেখে ৩০ মিনিট রেখে ভালো করে শ্যাম্পু করে নিতে হবে। প্রচুর পুষ্টি মেলে এই মাস্কে।