Durga Puja 2026 Live Updates

জমে উঠেছে গ্রূপ এইচ! স্পেনের পর আটকে গেল উরুগুয়ে, দুর্দান্ত গোলকিপিং সৌদি আরবের আল ওয়াইসের

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল রাতে কেপ ভার্দের কাছে আটকে গিয়েছিল স্পেন। এবার দুর্দান্ত লড়াই করে ২ বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে (Uruguay) রুখে দিলো সৌদি আরব (Saudi Arabia)। গতবারের বিশ্বকাপে ( FIFA World Cup 2026) চমক দেখিয়ে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারানোর পর এবারের বিশ্বকাপে আরও এক লাতিন আমেরিকার দেশকে রুখে দিলো মধ্য প্রাচ্যের এই দেশটি।

গতবারের বিশ্বকাপ শেষ হওয়ার পর নিজেদের ঘরোয়া লিগে বড়ো বিনিয়োগ আনে সৌদি আরব। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো মহাতারকা যোগ দেয় সৌদি প্রো লিগে। এরপর একে ইউরোপ কাঁপানো অনেক তারকা নিজের ফর্মের মধ্যগগনে থাকা অবস্থায় সৌদিতে পাড়ি জমান। লক্ষ্য ছিল ফুটবল বিশ্বে নিজেদের অন্য উচ্চতায় নিয়ে যাওয়া। এদিন উরুগুয়েকে রুখে তারা যে সঠিক পথে আছে সেই বার্তাই দিলো মহম্মদ আল ওয়াইসরা।

এদিন ৪১ মিনিটে কর্ণার থেকে পাওয়া লুজ বল কাজে লাগিয়ে গোল করে সৌদি আরবকে এগিয়ে দেন ক্লাব ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাথে খেলা আল নাসের দলের তারকা ডিফেন্ডার আব্দুল্লাহ আল আমরি। এরপর ম্যাচ হয়ে দাঁড়ায় একতরফা। সৌদি গোলরক্ষক মহম্মদ আল ওয়াইস বনাম গোটা উরুগুয়ে দল।

আরও পড়ুন: ফের ফিরলো ৭-১ এর স্মৃতি! নবাগত কুরাসওয়ের ওপর বুলডোজার চালিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু জার্মানির

দীর্ঘক্ষণ সেই লড়াইয়ে দলকে এগিয়ে রেখেছিলেন মধ্য প্রাচ্যের এই তারকা গোলরক্ষক। কিন্তু শেষপর্যন্ত ৮১ মিনিটে সৌদি আরব ডিফেন্সের লৌহ বাসরে কালনাগিনী হয়ে প্রবেশ করেন উরুগুয়ের তরুণ মিডফিল্ডার ম্যাক্সি আরুহো। ওয়াইসের বাঁচানো লুজ বল ধরে গোল করে যান তিনি। শেষপর্যন্ত ম্যাচ শেষ হয় ১-১ ফলে। এই মুহূর্তে বিশ্বকাপে গ্রূপ এইচ-এর চার দল স্পেন, কেপ ভার্দে, উরুগুয়ে, সৌদি আরব প্রত্যেকেই ১ পয়েন্টে দাঁড়িয়ে।

আরও পড়ুন: ব্রাজিলের তিনটি দুর্বলতা প্রথম ম্যাচেই স্পষ্ট দেখিয়ে দিলো মরক্কো! কৌশল না বদলালে ঘটবে বড় বিপদ

এদিনের অপর এক গুরুত্বপূর্ণ ম্যাচে গ্রূপ জি-তে একে অপরের মুখোমুখি হয়েছিল মিশর ও বেলজিয়াম। সেই ম্যাচে মহাতারকা সালাহর পাস থেকে গোল করে আফ্রিকার দলটিকে এগিয়ে দিয়েছিলেন ইমাম অশহুর। কিন্তু দ্বিতীয়ার্ধে তারকা বেলজিয়ান স্ট্রাইকার লুকাকুকে রুখতে গিয়ে নিজের জালেই বল জড়িয়ে ফেলেন মহাম্মদ হ্যানি। ম্যাচ শেষ হয় ১-১ ফলেই।