বাংলা হান্ট নিউজ ডেস্কঃ একবছর আগেই ছবিটা ছিল ভিন্ন। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে ধারাবাহিকভাবে রান করছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। হয়েছিলেন সেই টুর্নামেন্টে ভারতীয় দলের (Indian Cricket Team) সর্বোচ্চ রান সংগ্রাহক। ফলস্বরূপ ভারতীয় দলে তার দায়িত্ব বাড়িয়েছিলেন গৌতম গম্ভীর। কিন্তু এই বছর যেন ওডিআই ফরম্যাটে ব্যাট হাতে নিজের স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলেছেন ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক।

গতবছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫টি ইনিংসে ব্যাট করে দুটি অর্ধশতরান সহ ৪৮.৬০ গড়ে ২৪৩ রান করেছিলেন শ্রেয়স। মূলত তার ব্যাটে ভর করে আট বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি খেতাব নিজেদের দখলে রাখতে সমর্থ্য হয়েছিল ভারতীয় দল। তারপর ভারতের ওডিআই দলে কিছু পরিবর্তন ঘটে। রোহিত শর্মার বদলে অধিনায়ক হন শুভমান গিল। আর শুভমানের ডেপুটির দায়িত্ব পান শ্রেয়স।
কিন্তুতারপর থেকেই ব্যাট হাতে নিজের স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলেছেন তিনি। চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে ২০-র গড়ে মাত্র ৬০ রান করেছিলেন শ্রেয়স। আর এই মুহূর্তে আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজের দুটি ম্যাচে ব্যাট হাতে যথেষ্ট ব্যাটিং করার সুযোগ পেলেও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ তিনি।
আরও পড়ুন: গম্ভীরের হাতে এলো নতুন অস্ত্র! কোহলি বা রোহিত নন, এই তারকাকে কাজে লাগিয়ে জিতবেন বিশ্বকাপ
ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে তার অসাধারণ পারফরম্যান্স দেখার পর সম্প্রতি তাকে ভারতীয় টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক ঘোষণা করা হয়েছে। কিন্তু নিজেকে প্রমাণ না করতে পারলে ভারতীয় ক্রিকেট বোর্ড যে তার ওপর দীর্ঘদিন ভরসা রেখে যাবে না তা একপ্রকার স্পষ্ট।
আরও পড়ুন: নেতৃত্ব বাঁধা হচ্ছে না! ম্যাচের সেরা হয়ে ভারতকে সিরিজ জেতানোর পর বড় সম্মান পাচ্ছেন শুভমান গিল
আগামী ওডিআই বিশ্বকাপের বেশিরভাগ অংশ আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে। সেখানে ফাস্ট বোলাররা পিচ থেকে বাড়তি বাউন্স পাবেন। শর্ট বলের বিরুদ্ধে শ্রেয়স আইয়ারের দুর্বলতা আর অজানা নয় কারোর কাছে। তাই আসন্ন ওডিআই ম্যাচ করিতে ভারতের জার্সিতে নিজেকে প্রমাণ না করতে পারলে হয়তো বেঞ্চই জায়গা হবে শ্রেয়সের।

















