বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে ভারতবাসীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হল আধার কার্ড (Aadhaar Card)। মোবাইলের সিম তোলা থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, ছোট-বড় প্রায় সব কাজে এই নথি দরকার হয়। তবে সবসময় এই নথি নিজের সঙ্গে রাখা সম্ভব হয় না। জল লেগে বা অন্য কোনও ভাবে এটি নষ্ট হয়ে যেতে পারে। সেই সমস্যার সমাধান হিসেবে রয়েছে পিভিসি আধার কার্ড (PVC Aadhaar Card)। এটিএম কার্ডের মতো দেখতে এই আধার কার্ড ছিঁড়ে যাওয়া বা জল লেগে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
পিভিসি আধার কার্ড কীভাবে বানাতে হয়? | (PVC Aadhaar Card)
পিভিসি আধার কার্ডের ক্ষেত্রে কাগজ নয়, বরং উচ্চমানের প্লাস্টিকের মোড়ক ব্যবহৃত হয়। আধার কার্ডের সব তথ্যই এখানে দেওয়া থাকে। সবচেয়ে সুবিধার বিষয় হল, এই কার্ড বানাতে আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হয় না। বাড়ি বসেই এই কার্ড বানানো সম্ভব।
আরও পড়ুনঃ ‘পরিবারের কাছেই নিরাপদ নন মমতা, সেখানে কে বাঁচাবে?’ বিস্ফোরক অগ্নিমিত্রা
অনলাইনে পিভিসি আধার কার্ড বানানোর পদ্ধতি
- এই আধার কার্ড বানাতে হলে প্রথমে UIDAI-এর অফিশিয়াল পোর্টালে যেতে হবে।
- নিজের পছন্দের ভাষা বেছে নিন।
- পিভিসি কার্ড সার্ভিস লেখা অপশনে ক্লিক করুন।
- আধার ডিটেলস দিন এবং ক্যাপচা দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করুন।
- এরপর আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপি টাইপ করে বসান।
- পিভিসি কার্ড বানানোর জন্য ৭৫ টাকা পেমেন্ট করলেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

এক্ষেত্রে বলে রাখি, পিভিসি আধার কার্ড বানানোর ৭৫ টাকার মধ্যে কার্ডের প্রিন্টিং, প্যাকেজিং ও ডেলিভারি চার্জ সবটাই থাকে। জানা যাচ্ছে, সাধারণত অনলাইনে আবেদন করার ৫-৭ দিনের মধ্যেই আবেদনকারীর বাড়িতে পিভিসি কার্ড চলে আসে। তাই আপনিও যদি পিভিসি আধার কার্ড বানাতে চান, তাহলে বাড়ি বসে এই সহজ পদ্ধতি অনুসরণ করে আজই অর্ডার করে ফেলুন।













