বিরাট কোহলিকে নিয়ে সমস্যা বাড়লো BCCI-এর! কঠিন সিদ্ধান্ত নিতে হবে কোচ গৌতম গম্ভীরকে

Updated on:

Updated on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আফগানিস্তানের বিরুদ্ধে (India vs Afghanistan) সিরিজের শেষ ওডিআই ম্যাচে ঘটে গেল একটি দুর্দান্ত ঘটনা। চলতি সিরিজে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দলের (Indian Cricket Team) সকল তারকা ব্যাটাররা ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত ছন্দে। কেবলমাত্র যশস্বী জয়সওয়াল বড় রানের দেখা পাননি। বিরাট কোহলির (Virat Kohli) অনুপস্থিতিতে তিনি ওপেন করছিলেন অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে। কোহলির জায়গায় তিন নম্বরে ব্যাটিং করছিলেন শুভমান গিল। কিন্তু সিরিজের শেষ ম্যাচে রানের খরা কাটিয়ে ছন্দে ফিরলেন যশস্বীও।

এই প্রতিবেদনটি লেখার সময় তিনি ৫৬ বলে ৭৩ রান করে অপরাজিত রয়েছেন। পরবর্তীতে তিনি ওডিআই ফরম্যাটে নিজের দ্বিতীয় শতরান সম্পূৰ্ণ করেন এইদিন। এই মুহূর্তে মাংসপেশির চোটের কারণে দলের বাইরে রয়েছেন বিরাট কোহলি। কিন্তু আসন্ন ইংল্যান্ড সফরের ওডিআই দলের তাকে সুযোগ দেওয়া হবে বলে খবর পাওয়া গেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্দরমহল থেকে। কিন্তু এখন প্রশ্ন উঠছে যে কোহলিদলে আসলে ভারতীয় ক্রিকেট বোর্ড কোন তারকাকে প্রথম একাদশ থেকে ছেঁটে ফেলবেন।

এই মুহূর্তে ব্যাট হাতে স্বপ্নের ফর্মে রয়েছে অধিনায়ক শুভমান গিল। ধারাবাহিকভাবে রান করে চলেছেন ঈশান কিষাণ। প্রাক্তন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা নিজের পরিচিত ছন্দে আগ্রাসী ভঙ্গিতে রান করছেন। এবার বড় রানের দেখা পেলেন যশস্বীও। ফলে কোহলি কার জায়গায় দলে আসবেন তা নিয়ে চিন্তিত গম্ভীর।

আরও পড়ুন: IPL 2026 জয়ী RCB-কে হারিয়ে দিলো গুজরাট টাইটান্স! কোহলিদের পেছনে ফেলে শীর্ষে সিরাজরা

আসন্ন ওডিআই বিশ্বকাপ আরম্ভ হবে ২০২৭ সালের ৪ঠা অক্টোবর থেকে। সেই টুর্নামেন্টের বেশিরভাগ অংশ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে। সেই পিছে ধারাবাহিকভাবে রান করার অভিজ্ঞতা দলের মধ্যে কেবলমাত্র বিরাট কোহলিরই রয়েছে। ফলে ফিট থাকলে প্রথম একাদশ থেকে বিরাট কোহলির বাদ পড়ার সম্ভাবনা নেই বললেই চলে।

আরও পড়ুন: ফর্মে না থাকলেও এই কারণে রোহিতকে সুযোগ দিচ্ছে BCCI! ফাঁস হলো গিলের ভারতের বিশ্বকাপের আসল পরিকল্পনা

কেমন হতে পারে বিরাট কোহলি ফেরার পর সম্ভাব্য ভারতীয় একাদশ সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করার ক্ষেত্রে অনেকেই বলছেন বিরাট কোহলিকে ব্যাটিং পজিশন বদলে চার নম্বরে মাঠে নামানোর কথা। সেক্ষেত্রে অফ ফর্মে থাকা শ্রেয়স আইয়ার দল থেকে বাদ পড়বেন।