বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দেশের অন্যতম বৃহৎ ব্যাঙ্ক PNB (Punjab National Bank) ফিনটেক কোম্পানি জ্যাগল প্রিপেইড ওশান সার্ভিসেস লিমিটেডের সহযোগিতায় একটি নতুন কো-ব্র্যান্ডেড PNB-জ্যাগল ক্রেডিট কার্ড চালু করেছে। এই কার্ডটি Visa এবং Rupay উভয় নেটওয়ার্কের বিকল্পসহ পাওয়া যাচ্ছে। যা গ্রাহকদের আরও বেশি সুবিধা এবং উন্নত অর্থপ্রদানের সুযোগ দেবে।
কী জানিয়েছে PNB (Punjab National Bank)?
এই প্রসঙ্গে PNB জানিয়েছে যে, এই কার্ডটি বিশেষভাবে সেইসব গ্রাহকদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে, যাঁরা ডিজিটাল পেমেন্ট পছন্দ করেন এবং আধুনিক ব্যাঙ্কিং সুবিধা গ্রহণ করতে চান। PNB আরও জানিয়েছে যে, পরিবেশ সুরক্ষার কথা মাথায় রেখে নতুন ক্রেডিট কার্ডটি বায়োডিগ্রেডেবল উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। এটি পরিবেশের ওপর প্লাস্টিক বর্জ্যের প্রভাব কমাতে সাহায্য করবে। PNB-র মতে বর্তমান সময়ে গ্রাহকরা শুধু সুযোগ-সুবিধাকেই নয়, বরং পরিবেশবান্ধব পণ্যকেও অগ্রাধিকার দিচ্ছেন। এই ভাবনাকে মাথায় রেখে কার্ডটি ডিজাইন করা হয়েছে।

Visa এবং Rupay উভয় নেটওয়ার্কের সুবিধা: PNB-জ্যাগল ক্রেডিট কার্ড গ্রাহকদের দ্বৈত নেটওয়ার্কের সুবিধা প্রদান করে। VISA নেটওয়ার্ক বিশ্বব্যাপী পেমেন্ট এবং ভ্রমণ-সংক্রান্ত বিশেষ সুবিধা প্রদান করে। এদিকে, Rupay নেটওয়ার্ক লাইফস্টাইল বেনিফিটস এবং UPI বেসড পেমেন্টের সুবিধা প্রদান করে। যার মাধ্যমে গ্রাহকরা আরও সহজে ও নিরাপদে অনলাইন এবং অফলাইন উভয় প্রকার লেনদেন করতে পারবেন।
আরও পড়ুন: শুধু পেট্রোলেই নয়! এবার রান্নাঘরেও ব্যবহার হবে ইথানল, সামনে এল বড় পরিকল্পনা
তরুণ ও ডিজিটাল গ্রাহকদের ওপর মনোযোগ: এই প্রসঙ্গে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর তথা CEO অশোক চন্দ্র জানিয়েছেন যে, ব্যাঙ্কটি তরুণ এবং প্রযুক্তি-সচেতন গ্রাহকদের চাহিদা মেটাতে ক্রমাগত নতুন ডিজিটাল পেমেন্ট সলিউশন তৈরি করছে। তিনি বলেছেন যে, ভারতে ক্রেডিট কার্ড ব্যবসা সম্প্রসারণের এখনও অনেক সম্ভাবনা রয়েছে এবং জ্যাগলের সঙ্গে এই অংশীদারিত্ব PNB-র কার্ড ব্যবসাকে নতুন শক্তি জোগাবে।
আরও পড়ুন: স্পোর্টস কোটায় নতুন চাকরি! টিম ইন্ডিয়ার এই ২ তারকা খেলোয়াড় হচ্ছেন DSP
এদিকে, জ্যাগল প্রিপেইড ওশান সার্ভিসেস তার গ্রাহকদের জন্য আরও উন্নত আর্থিক পণ্য নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। সংস্থাটির ম্যানেজিং ডিরেক্টর তথা CEO অবিনাশ রমেশ গোডখিন্দি বলেছেন যে, PNB-র সঙ্গে এই অংশীদারিত্বটি কোম্পানির বৃদ্ধি কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি গ্রাহকদের আরও সুবিধাজনক এবং উদ্ভাবনী আর্থিক পণ্য সরবরাহ করবে। তিনি আশা প্রকাশ করেছেন যে, এই নতুন কার্ডটি ডিজিটাল পেমেন্টকে আরও উৎসাহিত করবে।
















