বাংলাহান্ট ডেস্ক : মানুষের দৈনন্দিন প্রয়োজনে এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG) খুবই দরকারি। বহু মানুষই ডবল সিলিন্ডার ব্যবহার করেন। এলপিজি গ্যাস সিলিন্ডার কেনার সময় গ্রাহকদের কাছ থেকে সিলিন্ডার এবং রেগুলেটরের জন্য একটি নির্দিষ্ট ফি নেওয়া হয়। সিলিন্ডার ডবল হলে এই সিকিউরিটি ডিপোজিটও বেড়ে যায়। গ্যাস কানেকশন ছেড়ে দিলে বা কোনও সরঞ্জাম ফেরত দেওয়া হলে গ্রাহক কি টাকা ফেরত পান?
সিলিন্ডার (LPG) ফেরত দিলে মিলবে টাকা রিফান্ড
উল্লেখ্য, সিলিন্ডার একটা থাকুক বা দুটো টাকা কিন্তু ফেরত পাওয়ার অধিকার রয়েছে গ্রাহকের। তবে অনেকেই শুধুমাত্র তথ্যের অভাবে ওই টাকা দাবি করেন না। ফলত লক্ষ লক্ষ টাকার সিকিউরিটি ডিপোজিট বছরের পর বছর ধরে কোম্পানির নথিতেই থেকে যায়। তবে এই টাকা কিন্তু পুনরুদ্ধার করা যেতে পারে সঠিক নিয়ম মেনে।

কত টাকা ফেরত: এলপিজি সংযোগ সারেন্ডার করে সিলিন্ডার এবং রেগুলেটর কোম্পানিকে ফেরত দেওয়া হলে সিকিউরিটি ডিপোজিট ফেরত দেওয়া হয় গ্রাহককে। এই টাকার পরিমাণ কিন্তু গ্রাহক ভেদে আলাদা হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে সিকিউরিটি ডিপোজিটে এসেছে বদল। গ্যাস সংযোগ নেওয়ার সময় কোম্পানি একটি সাবস্ক্রিপশন ভাউচার ইস্যু করে। গ্রাহকের দেওয়া নিরাপত্তা আমানতের হিসাব রাখা হয় সেখানে। সিকিউরিটি ডিপোজিট ফেরতের পরিমাণও হিসাব করা হয় সেই ভিত্তিতে।
আরও পড়ুন : হাওড়া-শিয়ালদহ স্টেশনে ভ্রাম্যমাণ ফুড স্টল, কীভাবে পাবেন লাইসেন্স?
ভাউচার হারালে কী করণীয়: এই সাবস্ক্রিপশন ভাউচার যদি হারিয়েও যায়, তাহলেও টাকা ফেরত পাওয়ার সুযোগ কিন্তু নষ্ট হয় না। গ্রাহকের রেকর্ড সংরক্ষিত থাকে গ্যাস (LPG) কোম্পানির কাছে। প্রয়োজনীয় পরিচয়পত্র এবং হলফনামা জমা দিয়ে টাকা ফেরত পাওয়া যায়। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেক কোম্পানি টাকা জমা দিয়ে দেয়। সিলিন্ডার জমা করার সময় তাতে যদি গ্যাস অবশিষ্ট থাকে, তবে তার ওজনের ভিত্তিতে মূল্যায়ন করতে পারে সংস্থাটি। প্রযোজ্য নিয়ম অনুযায়ী অবশিষ্ট গ্যাসের টাকাও ফেরত দেওয়া হয় গ্রাহককে।
আরও পড়ুন : আধার কার্ডে ফ্রি আপডেট থেকে এলপিজি দাম বদল, জুলাইতে কী কী পরিবর্তন আসছে?
৫ কেজির ছোট গ্যাস সিলিন্ডার ফেরত দিলে সিলিন্ডার প্রতি ৫০০ টাকা পর্যন্ত নির্দিষ্ট পরিমাণ অর্থ ফেরত দিয়ে থাকে সংস্থাগুলি। তবে ১৪.২ কেজি গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে ফেরত দেওয়া অর্থের কোনও নির্দিষ্ট পরিমাণ নেই। যদি সিকিউরিটি ডিপোজিট ১২৫০ টাকা দেওয়া হয়ে থাকে তবে ফেরত যোগ্য টাকার পরিমাণও একই থাকবে।













