যুবশক্তি ভরসার ৩ হাজার টাকা পেতে হলে মানতেই হবে এই শর্ত, বাজেটে বড় ঘোষণা সরকারের

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা করল নতুন সরকার। বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে ‘যুবশক্তি ভরসা’ প্রকল্প (Yuva Shakti Scheme) চালুর কথা জানিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই প্রকল্পের মাধ্যমে নির্দিষ্ট যোগ্যতা পূরণ করা বেকারদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হবে। তবে এই সুবিধা পেতে গেলে কয়েকটি শর্ত মানতে হবে।

যুবশক্তি ভরসা প্রকল্পে (Yuva Shakti Scheme) কারা পাবেন টাকা?

নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে বেকার যুবক-যুবতীদের জন্য নতুন ভাতা প্রকল্প (Yuva Shakti Scheme) চালু করা হবে। সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন দেখা গেল এবারের বাজেটে। সরকারের ঘোষণা অনুযায়ী, ২১ থেকে ৪৫ বছর বয়সী বেকার যুবক ও যুবতীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

তবে শুধু বেকার হলেই হবে না। আবেদনকারীর পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার কম হতে হবে। পাশাপাশি পরিবারের কেউ অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পেলে এই প্রকল্পের (Yuva Shakti Scheme) আওতায় আসা যাবে না বলেও জানানো হয়েছে।

কত টাকা মিলবে?

শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভাতার (Yuva Shakti Scheme) পরিমাণ নির্ধারণ করা হয়েছে। যাঁরা স্নাতক পাশ করেছেন, তাঁরা প্রতি মাসে ৩ হাজার টাকা পাবেন। অন্যদিকে স্নাতক নন এমন যোগ্য বেকারদের মাসে ২ হাজার টাকা করে দেওয়া হবে।

কবে থেকে শুরু হবে?

বাজেটে জানানো হয়েছে, চলতি বছরের অক্টোবর মাস থেকে যুবশক্তি ভরসা প্রকল্প (Yuva Shakti Scheme) চালু করার পরিকল্পনা রয়েছে। ফলে তার আগেই আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে।

আবেদন করবেন কীভাবে?

এই মুহূর্তে আবেদন পদ্ধতি নিয়ে সরকার বিস্তারিত কিছু জানায়নি। তবে প্রশাসনিক সূত্রে খবর, প্রকল্পের (Yuva Shakti Scheme) জন্য একটি অনলাইন পোর্টাল তৈরির কাজ চলছে। খুব শীঘ্রই আবেদন, যাচাই প্রক্রিয়া এবং অন্যান্য নিয়ম নিয়ে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে।

কী কী নথি লাগবে?

আবেদনের সময় কোন কোন নথি জমা দিতে হবে, সে বিষয়েও এখনও কোনও সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। তাই আবেদন শুরুর আগে সরকারিভাবে জানানো তথ্যের জন্য অপেক্ষা করতে হবে।

BJP Yuva Shakti Card Promised for Youth in Bengal

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ বাজেটে কী কী ঘোষণা করলেন অর্থমন্ত্রী? দেখুন একনজরে

উল্লেখ্য, আগের সরকারের ‘যুবসাথী’ প্রকল্পে নির্দিষ্ট শ্রেণির বেকার যুবতীদের মাসে ১৫০০ টাকা দেওয়া হত। তারই বিকল্প হিসেবে বিজেপি নির্বাচনী প্রচারে ‘যুবশক্তি ভরসা’র (Yuva Shakti Scheme) প্রতিশ্রুতি দিয়েছিল। এবার সরকার গঠনের পর প্রথম বাজেটেই সেই প্রকল্প বাস্তবায়নের ঘোষণা করা হয়েছে।