সর্ষে বাটতে গিয়ে তেতো হয়ে যায়? মাথায় রাখুন এই টিপস

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : সর্ষে বাটার ঝাঁঝের সঙ্গে নিরামিষ বা আমিষ রান্না দারুণ যায়। ভেটকি পাতুরি থেকে সর্ষে ইলিশ, সর্ষে বেগুন বা ঢেঁড়স, গরম ভাতে জমে যায় সবকিছুই। আমিষ, নিরামিষ সব রান্নাই (Cooking Tips) সর্ষে বাটার সঙ্গে আরও লোভনীয় হয়ে ওঠে। থেকে সর্ষে ইলিশ, সর্ষে বেগুন বা ঢেঁড়স, গরম ভাতে জমে যায় সবকিছুই। আমিষ, নিরামিষ সব রান্নাই সর্ষে বাটার সঙ্গে আরও লোভনীয় হয়ে ওঠে।

সর্ষে (Cooking Tips) বাটতে গেলে তেতো হয় কেন?

তবে সর্ষে বাটতে গেলে একটা সমস্যার সম্মুখীন অনেকেই হন। তা হল, সর্ষে বাটতে গিয়ে তেতো হয়ে যাওয়া। সর্ষে বাটতে গিয়ে অনেক সময়ই তেতো হয়ে যায়। যার ফলে রান্নার মধ্যেও থেকে যায় একটা তেতো ভাব, যা স্বাদটাই নষ্ট করে দেয়। কিন্তু এমনটা কেন হয় আর এর সমাধানই বা কী?

Cooking tips to prevent mustard paste to turn bitter

মাথায় রাখুন টিপস: অনেকে মনে করেন, মিক্সিতে সর্ষে বাটলে তেতো হয়ে যায়। আবার কেউ কেউ ভাবেন, ভাজতে গিয়ে তেতো হয়ে যায়। বাটার সময় কিছু বিষয় খেয়াল রাখলেই আর সর্ষে তেতো হবে না। তাই সর্ষে দিয়ে যেকোনো রান্না করার সময় এই টিপস গুলি মাথায় রাখুন।

আরও পড়ুন : গ্যাস সংযোগ সারেন্ডার করলেও মিলবে টাকা রিফান্ড! না জানায় অনেকেই করেন বড় ভুল

ভিজিয়ে রাখুন গরম জলে: বাড়িতে সর্ষে (Cooking Tips) অনেকদিন রাখা থাকলে তা মাঝেমধ্যে রোদে দিন। রান্না করার অন্তত আধ ঘন্টা আগে সর্ষে রোদে দিতে হবে। সর্ষে বাটার আগে উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখুন। এতে সর্ষে বাটলে তেতো হবে না।

আরও পড়ুন : ফাইভ স্টার কিচেনে হবে রান্না, ডিমের বদলে পড়ুয়াদের মিড ডে মিলে কী দেবে ইসকন?

বাটার সময় সর্ষের সঙ্গে নুন, হলুদ, কাঁচালঙ্কা একসঙ্গে মিশিয়ে নিন। কালো ও সাদা সর্ষে একসঙ্গে মিশিয়ে বাটুন। এতে স্বাদ আর ঝাঁঝ দুটোই বজায় থাকবে।