একধাক্কায় বেতন বাড়ল ২ হাজার টাকা! রাজ্যের এই শিক্ষকদের সুখবর দিলেন অর্থমন্ত্রী

Published on:

Published on:

Government of West Bengal increases state aided college teacher vocational teacher salary
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার বিধানসভায় বিজেপি সরকারের (Government of West Bengal) প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়েছে। সেদিন আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার সহ বেশ কয়েকটি পদে কর্মরত কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। এবার রাজ্যের স্টেট এইডেড কলেজ শিক্ষক ও ভোকেশনাল শিক্ষকদের বেতন তথা মাসিক সাম্মানিক বৃদ্ধির (Salary Hike) ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

কত টাকা বেতন বাড়াচ্ছে রাজ্য সরকার? | (Government of West Bengal)

বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে এই শিক্ষকদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী। তিনি জানান, স্টেট এইডেড কলেজ শিক্ষক ও ভোকেশনাল শিক্ষকদের বেতন মাসে ২ হাজার টাকা করে বাড়ানো হচ্ছে।

আরও পড়ুনঃ কোথাও নেই বিরোধিতা! জনগণের পাশাপাশি বিজেপির প্রথম বাজেটে খুশি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতাও, বলছে সূত্র

এদিন স্বপন বলেন, রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থার সঙ্গে যেসব শিক্ষক-শিক্ষিকা যুক্ত রয়েছেন, তাঁদের অবদানকে গুরুত্ব দিচ্ছে সরকার। সেই জন্যই স্টেট এইডেড কলেজ শিক্ষক ও ভোকেশনাল শিক্ষকদের আর্থিক সুবিধা বৃদ্ধির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একইসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ”এবার যাদের বেতন বাড়ানো যায়নি, তাঁদের দাবিও অন্যায্য নয়। আগামী মার্চ মাসে এই বিষয়গুলি সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে”।

এদিকে রাজ্যের স্টেট এইডেড কলেজ শিক্ষকরা অনেকদিন ধরেই তাঁদের বেতন কাঠামো ও স্থায়ীকরণ নিয়ে বিভিন্ন দাবি জানাচ্ছিলেন। এবার তাঁদের সেই দাবিতে মান্যতা দিয়ে ২ হাজার টাকা করে বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার।

Government of West Bengal increases state aided college teacher vocational teacher salary

নবান্ন সূত্রে জানা গিয়েছে, উচ্চশিক্ষা দফতরের আওতায় থাকা কলেজগুলির এইসকল শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিজেপি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাস থেকেই বর্ধিত হারে বেতন কার্যকর হতে পারে বলে জানা যাচ্ছে।

এদিকে এবারের রাজ্য বাজেটে একাধিক উল্লেখযোগ্য ঘোষণা হয়েছে। সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশদের বেতন বাড়িয়েছে সরকার। সেই সঙ্গেই আশাকর্মীদের দীর্ঘদিনের দাবিও পূরণ হয়েছে। তাঁদের বেতন তথা মাসিক সাম্মানিক একধাক্কায় ৫ হাজার টাকা বাড়ানো হয়েছে। এবার স্টেট এইডেড কলেজ শিক্ষক ও ভোকেশনাল শিক্ষকদেরও বেতন বাড়ানোর কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী।