বাংলাতেও এবার অভিন্ন দেওয়ানি বিধি? চলতি অধিবেশনেই পেশ করা হতে পারে বিল

Published on:

Published on:

New Government of West Bengal likely to table Uniform Civil Code bill in West Bengal Assembly
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অসম, উত্তরাখণ্ড, গুজরাটের মতো রাজ্যে ইতিমধ্যেই চালু হয়েছে। এবার শোনা যাচ্ছে, বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি তথা ইউনিফর্ম সিভিল কোড (Uniform Civil Code) আনতে উদ্যোগী শুভেন্দু অধিকারীর সরকার (Government of West Bengal)। জানা গিয়েছে, চলতি বিধানসভা অধিবেশনেই এই বিষয়ক বিল পেশ করা হতে পারে।

বাংলাতেও চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি? | (Uniform Civil Code)

২০২৬ বিধানসভা ভোটের আগে বিজেপি কথা দিয়েছিল, বাংলায় ক্ষমতায় এলে ইউনিফর্ম সিভিল কোড তথা ইউসিসি বলবৎ করা হবে। মুর্শিদাবাদের দলীয় জনসভা থেকে এই বিষয়ে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এবার জানা যাচ্ছে, সেই প্রতিশ্রুতিই পূরণ করতে উদ্যোগী নতুন রাজ্য সরকার।

আরও পড়ুনঃ একধাক্কায় বেতন বাড়ল ২ হাজার টাকা! রাজ্যের এই শিক্ষকদের সুখবর দিলেন অর্থমন্ত্রী

একটি নামি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, চলতি বিধানসভা অধিবেশনেই এই সংক্রান্ত বিল পেশ করা হতে পারে। আগামী সোমবার রাজ্য বিধানসভায় এই বিল পেশ হতে পারে বলে খবর।

এদিকে মোদী সরকার বহুবার বলেছে, আইন সবার জন্য সমান। একই দেশের মধ্যে দু’রকম আলাদা ব্যবস্থা চলতে পারে না। ইতিমধ্যেই অসম, উত্তরাখণ্ড, গুজরাটের মতো রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি তথা ইউসিসি চালু হয়েছে। এবার বাংলার বিজেপি সরকারও সেই একই পথে হাঁটতে চলেছে বলে খবর।

New Government of West Bengal likely to table Uniform Civil Code bill in West Bengal Assembly

এখন প্রশ্ন উঠতে পারে, অভিন্ন দেওয়ানি বিধি কী? এটি হল বিবাহ, বিবাহবিচ্ছেদ, লিভ ইন সম্পর্ক, দত্তক নেওয়া, উত্তরাধিকারের ক্ষেত্রে জাতি, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে সকল ভারতীয় নাগরিকের জন্য একক এবং অভিন্ন আইন।

বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, বাংলায় সরকার গড়লে ৩ মাসের মধ্যে ইউসিসি লাগু হবে। অন্যদিকে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তৃণমূল সরকার গড়লে বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি চালু হতে দেবেন না।

ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূলকে হারিয়ে সরকার গড়েছে বিজেপি। এবার শোনা যাচ্ছে, প্রতিশ্রুতি মতো বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে উদ্যোগী নতুন রাজ্য সরকার। এই বিল পাশ হলে ইউসিসি কার্যকর করা চতুর্থ বিজেপি শাসিত রাজ্য হবে পশ্চিমবঙ্গ।