৩ লক্ষ টাকা পর্যন্ত মিলবে এই কেন্দ্রীয় প্রকল্পে, সরকার বদলের পরেই রাজ্যে চালু পোর্টাল

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বাংলায় সরকার বদলের পরেই বেশ কিছু প্রকল্প চালু হয়েছে। জনদরদী আর্থিক প্রকল্পগুলি নিয়ে আমজনতার উৎসাহ তুঙ্গে। আবার এমনও কিছু প্রকল্প রয়েছে যেগুলি রাজ্যে নতুন সরকার আসার পর শুরু হয়েছে। এমনই একটি প্রকল্প হল প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা (Viswakarma Yojana)। রাজ্যে নতুন সরকার আসার পরেই আবারও খুলেছে এই প্রকল্পের পোর্টাল।

রাজ্যে চালু হচ্ছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা (Viswakarma Yojana)

কারিগর ও হস্তশিল্পীদের আর্থিক স্বনির্ভরতা এবং দক্ষতা বৃদ্ধির জন্য চালু হয় এই প্রকল্প। কোনোরকম জামানত ছাড়াই লোনের সুবিধাও মেলে এই প্রকল্পে। এছাড়া প্রশিক্ষণ, আধুনিক যন্ত্রপাতি থেকে ডিজিটাল লেনদেনের জন্য ইন্সেনটিভ, মার্কেট লিঙ্কেজ সাপোর্টের সুবিধাও দেওয়া হয় এই প্রকল্পে। রাজ্যের কারিগরি শ্রেণির মানুষরা এই প্রকল্পের জেরে লাভবান হবেন বলেই মনে করা হচ্ছে।

Viswakarma Yojana to start in West Bengal

ফের চালু পোর্টাল: জানা গিয়েছে, প্রায় ৩ বছর আগে এই প্রকল্পের জন্য আবেদন করা হয়েছিল অনলাইনে। কিন্তু তা কার্যকর হয়নি। তবে এবার আবার চালু করা হয়েছে পোর্টাল। পুরনো আবেদনকারীদের নথি যাচাই করার পাশাপাশি নতুন করে আবেদন গ্রহণ করার কাজও শুরু হয়েছে।

আরও পড়ুন : শীর্ষস্থান হাতজাড়া ‘জোয়ার ভাঁটা’র, পরশুরামকে টপকে ‘টপার’ জি বাংলার এই মেগা

কারা পাবেন সুবিধা: এই প্রকল্পের (Viswakarma Yojana) আওতায় ছুতোর, কর্মকার, স্বর্ণকার সহ মোট ১৮ ধরণের ঐতিহ্যবাহী কারিগরি ও হস্তশিল্পের সঙ্গে যুক্ত মানুষদের অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বল্প সুদে ঋণের পাশাপাশি দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ প্রশিক্ষণও দেওয়া হবে কারিগরদের। প্রথমে ৫ থেকে ৭ দিনের প্রাথমিক প্রশিক্ষণের পর থাকবে ১৫ দিনের উন্নত প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ চলাকালীন ভাতাও পাবেন অংশগ্রহণকারীরা।

আরও পড়ুন : একই পরিবারের শাশুড়ি-বৌমার আলাদা আবেদন? অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট

সফল ভাবে প্রশিক্ষণ শেষ করলে আর্টিসান কার্ড ও প্রয়োজনীয় টুল কিট দেওয়া হবে শিল্পীদের। প্রথম পর্যায়ে ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। সেই ঋণ নিয়মিত পরিশোধ করতে পারলে দ্বিতীয় পর্যায়ে আরও ২ লক্ষ টাকা দেবে সরকার। এমনকি সুদের একটি অংশে ভর্তুকিও পাওয়া যাবে।