বাংলাহান্ট ডেস্ক : মাছপ্রেমী বলে বাঙালির সুখ্যাতি আছে। আর ভোজনরসিকদের পছন্দের তালিকায় প্রথম দিকেই থাকবে ইলিশের (Hilsa Fish) নাম। একে তো সবসময় ইলিশ পাওয়া যায় না, উপরন্তু মাছের আকাশছোঁয়া দাম, সব মিলিয়ে ইলিশ এখন মধ্যবিত্তদের নাগালের প্রায় বাইরে চলে যেতে বসেছে। তবুও ইলিশের (Hilsa Fish) মরশুম এলে অনেকেই চেষ্টা করেন পাতে এই মাছ রাখার।
বাঙালির প্রিয় মাছ ইলিশ (Hilsa Fish)
ইলিশের মাথা থেকে লেজা সবটাই অতীব সুস্বাদু। বিশেষ করে মাছের পেটে ডিম থাকলে তো কথাই নেই। কেউ কেউ ইলিশের মাথা বেশি পছন্দ করেন, আবার কারোর প্রিয় লেজার পিস। ইলিশের মাথা যেমন পুঁইশাক, কচুর শাকে দারুণ ভালো মানায়, তেমনই ইলিশের লেজা ভর্তার স্বাদ মুখে লেগে থাকে।

কোথায় বেশি থাকে পুষ্টি: ইলিশের মুড়ো নাকি লেজা কোনটার গুণ বেশি জানেন? ইলিশ (Hilsa Fish) সহ যেকোনো মাছেই থাকে প্রচুর প্রোটিন। মাছের মাথায় থাকে ভিটামিন এ এবং রেটিনল। রাতকানা রোগের ক্ষেত্রে মাছের মাথা খুব উপকারী। বিষন্নতা এবং হাইপারঅ্যাকটিভিটি ডিসঅর্ডারের ঝুঁকি কমায় মাছের মুড়ো।
আরও পড়ুন : ট্রেন মিস হয়ে গিয়েছে? ওই টিকিটে ওঠা যায় অন্য ট্রেনে? জানুন রেলের নিয়ম
ইলিশের মুড়োয় কী থাকে: মাছের মুড়োতে রয়েছে প্রচুর ওমেগা থ্রি যা হার্টের জন্য উপকারী। যেকোনো বড় মাছের লেজাতেই কাঁটা বেশি থাকে। কাঁটা সহ লেজা খেলে শরীরে ক্যালশিয়াম বাড়ে।
আরও পড়ুন : ৩ লক্ষ টাকা পর্যন্ত মিলবে এই কেন্দ্রীয় প্রকল্পে, সরকার বদলের পরেই রাজ্যে চালু পোর্টাল
ইলিশ এমন একটি মাছ যা স্বাদে যেমন দারুণ, তেমনই পুষ্টিগুণেও ভরপুর। তবে ইলিশের মুড়ো এবং লেজা অনেক সময় উপেক্ষিত হয়। তবে এই দুই পিসেই থাকে সবথেকে বেশি পুষ্টিগুণ।













