বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারি কর্মীদের অষ্টম পে কমিশন (8th Pay commission) নিয়ে চর্চা চলছে। তারই সাথে ফের একবার ডিএ বৃদ্ধির জল্পনা। জুলাই মাসে ফের এক দফায় বাড়বে মহার্ঘ ভাতা বা ডিএ। রিপোর্ট বলছে তেমনটাই। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার আগে ফের মহার্ঘ ভাতা বা ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Government Employees)। এদিকে নয়া পে কমিশনে বেতন বৃদ্ধি, ফিটমেন্ট ফ্যাক্টর এবং পেনশন সংশোধনের পাশাপাশি বাড়বে হাউস রেন্ট অ্যালাউন্স বা বাড়িভাড়া ভাতা।
বাড়িভাড়া ভাতা নিয়ে কেন্দ্রের কাছে পাঁচ প্রস্তাব | Dearness Allowance
ডিএ বৃদ্ধির সাথে সাথে বাড়বে এইচআরএ-ও। কতটা বাড়তে পারে তা নিয়ে তুঙ্গে জল্পনা। কর্মচারী সংগঠনগুলির ‘স্টাফ সাইড’ কেন্দ্রের কাছে এই সংক্রান্ত পাঁচটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব দিয়েছে। যদি প্রস্তাব কার্যকর হয় তাহলে লক্ষ লক্ষ কর্মী উপকৃত হতে পারেন।
ডিএ-র সঙ্গে বাড়িভাড়া ভাতার সরাসরি যোগাযোগ রয়েছে। শহরভেদে আলাদা আলাদা বাড়িভাড়া ভাতা নির্ধারণ হয়ে থাকে। শহরগুলিকে আবার ভাগ করা হয়, এক্স, ওয়াই এবং জ়েড এই তিনটি শ্রেণিতে। প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণে ভাতা পেয়ে থাকেন কর্মীরা। এক্স শহরের কর্মীদের সর্বোচ্চ ভাতা দেওয়া হয়।
বর্তমানে কর্মস্থল X, Y এবং Z শ্রেণির শহরে হলে যথাক্রমে মূল বেতনের ৩০%, ২০% এবং ১০% হারে এই এইচআরএ দেওয়া হয়। যদিও কর্মচারী সংগঠনগুলির দাবি, বর্তমান হার এবং নিয়ম বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার দাবি জানানো হয়েছে।
পাশাপাশি শহরের শ্রেণিবিভাগ পুনর্বিবেচনার দাবি করা হয়েছে। বলা হয়েছে বর্তমানে বহু শহর দ্রুত উন্নত হলেও এখনও পুরনো ক্যাটাগরিতেই রয়েছে। তাই নয়া পে কমিশনে শহরের শ্রেণিবিভাগ পুনরায় বিবেচনা করার দাবি জানানো হয়েছে। এছাড়া মুদ্রাস্ফীতির সঙ্গে বাড়িভাড়া ভাতাকে আরও কার্যকরভাবে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
মেট্রো শহরগুলিতে আবাসন ব্যয় অধিক হওয়ায় কর্মরত কর্মীদের জন্য অতিরিক্ত সুবিধার দাবি জানানো হয়েছে। সবশেষে, প্রস্তাব আনা হয়েছে গণনার ভিত্তি পরিবর্তনের। বর্তমানে মূল বেতনের ওপর ভিত্তি করে ভাতা নির্ধারিত হয়ে থাকে। কর্মচারী সংগঠনগুলির একাংশের মতে, মূল বেতনের পাশাপাশি অন্যান্য উপাদানও বিবেচনা করা উচিত এক্ষেত্রে।

আরও পড়ুন: ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়েও একসময় পরতেন বোরখা! কারণ জানিয়েছিলেন রচনা নিজেই
এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার এখনও এই প্রস্তাবগুলির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ঠিকই তবে সরকারি কর্মচারী সংগঠনগুলির কেন্দ্রের কাছে এই পাঁচটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব গৃহীত হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বাড়িভাড়া ভাতা নিয়ে বড়সড় সুখবর আসবে।













