বাংলাহান্ট ডেস্ক : বর্ষা আসতেই বেড়ে যায় সাপের (Snakes) উপদ্রব। গ্রামেগঞ্জে, সাপপ্রবণ এলাকায় এই সময় দুর্বিষহ হয়ে ওঠে মানুষের জীবন। কৃষিজমি, জঙ্গলের আশেপাশে বসবাসকারীদের জন্য ঝুঁকি থাকে বেশি। এবার সাপ থেকে সতর্ক করতে পারে প্রযুক্তি। এমন অ্যাপ রয়েছে যা সাপ সম্পর্কে তথ্য দেওয়ার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা এবং জরুরি পরিস্থিতিতে কী করতে হবে সে বিষয়ে সাবধান করবে।
সাপ (Snakes) সম্পর্কে সতর্ক করবে এই অ্যাপ
বর্তমানে প্রযুক্তি অনেক উন্নত হয়েছে। সাপ সম্পর্কেও তথ্য দেবে অ্যাপ। এই অ্যাপগুলির মধ্যে অন্যতম Big 4 Mapper। এতে রয়েছে ম্যাপ ভিত্তিক সিস্টেম, যেখানে দেখা যাবে আশেপাশে কোন এলাকায় আগে সাপ দেখা গিয়েছে, কোন জায়গাগুলি ঝুঁকিপূর্ণ।

কীভাবে কাজ করে অ্যাপ: জিপিএস ভিত্তিক লোকেশন সিস্টেম ব্যবহার করে অ্যাপটি। এতে ঝুঁকিপূর্ণ এলাকা সহজে চিহ্নিত করা যায়। ফলে ব্যবহারকারীরা আগেভাগেই সতর্ক থাকতে পারেন এবং সেইসব জায়গা এড়িয়ে চলতে পারেন। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষদের জন্য এই অ্যাপ খুব সুবিধাজনক।
আরও পড়ুন : ইলিশের থেকে দামে দ্বিগুণ! মৎস্যজীবীদের কপাল খুলে জালে উঠল ‘এই’ দুর্লভ মাছ
বিষধর সাপ চেনাবে: কোন সাপ বিষধর তা চেনাতেও সাহায্য করবে এই অ্যাপ। এই অ্যাপেই বিভিন্ন প্রজাতির সাপের ছবি এবং তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া থাকে। ফলে সাপটি (Snakes) বিষধর কিনা তা বুঝতে সুবিধা হয়। ভারতে সবথেকে বিপজ্জনক বলে পরিচিত চারটি বিষধর সাপের উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই অ্যাপে। কোবরা, রাসেলস ভাইপার, কমন ক্রাইট, স স্কেলড ভাইপার- এই সাপগুলির কামড়েই দেশে সবথেকে বেশি মৃত্যুর ঘটনা ঘটে বলে জানা যায়।
আরও পড়ুন : ভারী বৃষ্টিতেও আর থমকাবে না ট্রেন, হাওড়া ডিভিশনে শুরু বর্ষার প্রস্তুতি
সাপ কামড়ালে তাৎক্ষণিকভাবে কী করবেন সেই পরামর্শও দেয় এই অ্যাপ। অনেকেই ভয় পেয়ে বা প্রচলিত ভুল চিকিৎসার আশ্রয় নিয়ে বিষয়টি জটিল করে তোলেন। এই পরিস্থিতিতে চিকিৎসকের কাছে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরামর্শ দেয় এই অ্যাপ।













