বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে তৃণমূল সরকারের পতনের পর বিজেপি সরকার আসতেই একেরপর এক উচ্ছেদের (Eviction) খবর মিলেছে। একাধিক রেল স্টেশন থেকে শুরু করে বস্তি উচ্ছেদ হয়েছে ইতিমধ্যেই। এবার জানা যাচ্ছে বামফ্রন্ট আমলে উচ্ছেদের বদলে পুনর্বাসিত হওয়া যাদবপুরের কাছে সুলেখা ব্রিজের নিচে সুকান্ত সেতু হকার্স মার্কেটের (Sukanta Setu Hawkers Market) দোকানগুলোতেও পড়েছে উচ্ছেদের নোটিশ। তবে কি ফিরতে চলেছে অপারেশন সান সাইনের স্মৃতি?
সুকান্ত সেতু হকার্স মার্কেটে উচ্ছেদের নোটিশ
স্বাধীনতার তখনও ৫০ বছরও হয়নি, সালটা ছিল ১৯৯৬। সেই সময় বাংলার ক্ষমতায় ছিল বামফ্রন্ট সরকার। ২৪শে নভেম্বর ‘অপারেশন সানইনের’ ফলে গড়িয়াহাটের ফুটপাতে থাকা হকারদের উচ্ছেদ করা হয়। বদলে পুনর্বাসন দেওয়া হয়েছিল যাদবপুরের কাছেই সুলেখা ব্রিজের তলায়। যেটা বর্তমানে সুকান্ত সেতু হকার্স মার্কেট নামে পরিচিত। এবার সেখানেও পড়ল উচ্ছেদের নোটিশ।
৭ দিনের সময় ব্যবসায়ীদের
জানা যাচ্ছে, আগামী ৭ দিনের মধ্যে ব্যবসায়ীদের দোকান ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া রয়েছে নোটিশে। হটাৎই এমন একটা আদেশ জারি হতে কার্যত মাথায় হাত ওই এলাকার হকারদের। দুর্গাপুজোর আর যেখানে আর মোটা ৩ মাস বাকি বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসবের, সেখানে এমন একটা ফতেয়া পেয়ে কার্যত দিশেহারা সকলেই।
আরও পড়ুনঃ ১০০ বেড়ে ১২৫ দিনের কাজ, সোজা অ্যাকাউন্টে ঢুকবে টাকা! ১৪১৮০ কোটি বরাদ্দ করল সরকার
এদিন যারা নোটিশ দিতে এসেছিলেন তাদের উপস্থিত ব্যবসায়ীরা উচ্ছেদ হলে কোথাও যাবে তাঁরা একথা জিজ্ঞাসা করেন। অনত্র কোথাও পুনর্বাসন দেওয়া হবে কি? এই প্রশ্নের কোনো সদুত্তর মেলেনি বলেই জানা যাচ্ছে। ফলে কি করবেন কিছুই বুঝতে পারছেন না কেউ।
পুনর্বাসন পাওয়া এক দোকানদারের মতে, একবার উচ্ছেদের জ্বালা সহ্য করেছি। সেই শুকনো হতে না হতেই আবার উচ্ছেদের জন্য নোটিশ দেওয়া হল। দুর্গাপুজোর জন্য মালপত্র তোলা শুরু করেছিলম, এখন এই দোকান ভর্তি জিনিস নিয়ে কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। তাই ব্যবসায়ীরা সকলে যৌথভাবে আইনের পথ বেছে নেবেন বলেই চিন্তা ভাবনা করছেন।













