বিশ্বরেকর্ড গড়ে পর্তুগালকে জিতিয়েও চোখে জল রোনাল্ডোর! কেন? শুনলে মন ভাঙবে

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপের (FIFA World Cup 2026) রাউন্ড অফ ৩২ ম্যাচ শেষে দলকে জয় এনে দিতে সাহায্য করেও এইদিন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) চোখে জল দেখলো গোটা বিশ্ব। ঠিক এক বছর আগে এই দিনে নিজের অন্যতম প্রিয় সতীর্থ দিয়েগো জটা-কে (Diogo Jota) হারিয়েছিলেন। তাই এইদিন নিজে গোল করে টানটান ম্যাচে ক্রোয়েশিয়াকে (Croatia) ছিটকে দেওয়ার পর জটার ২১ নম্বর জার্সি গায়ে চাপিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রোনাল্ডো।

তবে ম্যাচের কথা বলতে গেলে অতি বড় রোনাল্ডো ভক্তও শিকার করবে যে পর্তুগাল দল হিসেবে জেতার মতো ফুটবল খেলেনি। কিন্তু কোনওক্রমে বড় লজ্জার হাত থেকে বেঁচে বিশ্বকাপের শেষ ১৬ পর্যায়ে পৌঁছেছে নেশন্স লিগ চ্যাম্পিয়নরা। পরবর্তী ম্যাচে তাদের প্রতিপক্ষ দুর্দান্ত ফর্মে থাকা স্পেন, যারা চলতি বিশ্বকাপে এখনও কোনও গোল হজম করেনি।

রোনাল্ডো নিজেও নিজের সেরা ছন্দ খুঁজে পাননি। দ্বিতীয়ার্ধে একটি লং বল অসাধারণভাবে রিসিভ করে তারপর নিখুঁত চিপে গোলরক্ষককে পরাস্ত করলেও সেই গোল অফসাইডের কারণে বাতিল হয়। পরে পর্তুগাল পেনাল্টি পেলে ঠান্ডা মাথায় অভিজ্ঞ ক্রোয়েশিয়ান গোলরক্ষক লিভাকোভিচকে পরাস্ত করে দলকে সমতায় ফিরিয়েছিলেন রোনাল্ডো।

আরও পড়ুন: “ব্রাজিল, আর্জেন্টিনাকে হারানো……” জার্মানিকে ছিটকে গিয়ে বিশ্বকাপের মঞ্চ থেকে হুঙ্কার প্যারাগুয়ের

এরপর ম্যাচের সেরার পুরস্কারও উঠেছিল তার হাতে। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক তারকা হিসেবে ম্যাচের সেরার পুরস্কার জেতার রেকর্ডের পাশাপাশি সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে বিশ্বকাপের নক-আউট পর্যায়ে গোল করার রেকর্ডও নিজের নামে করে নিয়েছেন ক্রিশ্চিয়ানো।

আরও পড়ুন: ২৫ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে টিকিট! ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচ গিয়ে চড়ছে প্রত্যাশার পারদ, ভিনি নাকি হাল্যান্ড, নজরে কে?

তবে ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে নিজের চেয়ে দলের সতীর্থদের প্রশংসাই বেশি শোনা গেল রোনাল্ডোর মুখে। এছাড়া ক্রোয়েশিয়া অধিনায়ক ও নিজের একসময়ের বিয়াল মাদ্রিদ সতীর্থ লুকা মদ্রিচের প্রতিও গভীর শ্রদ্ধা শোনা গিয়েছে তার কাছ থেকে। পরবর্তী ম্যাচে শক্তিশালী স্পেনের বিরুদ্ধে নামার আগে রোনাল্ডোর আজকের গোল তাকে কতটা আত্মবিশ্বাস যোগায়, সেটাই দেখতে চাইছে পর্তুগাল ভক্তরা।