বাংলা হান্ট ডেস্কঃ বারুইপুর কাণ্ডে (Baruipur Rape and Murder Case) দোষীদের রেহাই নেই। এবার স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানান, মৃত নাবালিকার পরিবার যেভাবে চাইছে সেভাবেই ন্যায়বিচার করা হবে। দোষীদের ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
বারুইপুর কাণ্ডে দোষীদের চরম শাস্তির ঘোষণা মুখ্যমন্ত্রীর | (Baruipur Rape and Murder Case)
১২ বছরের এক নাবালিকার রহস্যমৃত্যু ঘিরে রবিবার অগ্নিগর্ভ হয়ে ওঠে বারুইপুর। মৃতার পরিবার দাবি করে, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এরপরেই শুরু হয় স্থানীয়দের বিক্ষোভ। মুখ্যমন্ত্রী এই ঘটনায় আগেই জিরো টলারেন্সের কথা জানিয়েছিলেন। এবার দোষীদের ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার কথা বললেন তিনি।
আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? স্টেটাস ‘আন্ডার এনকোয়ারি’ দেখালে কী করতে হবে জানুন
সোমবার শুভেন্দু বলেন, “অন্যান্য যা যা ঘটেছে, সেগুলির সঙ্গে বেলডাঙা, শামসেরগঞ্জের মিল পাচ্ছি। তদন্ত চলছে। কাউকে ছাড়া হবে না। তদন্ত চলাকালীন এর থেকে বেশি কিছু বলা উচিত নয়”।
এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, “শুধু এটুকু বলব, নাবালিকার বাবার সঙ্গে আমার কথা হয়েছে। পরিবার যেভাবে চাইছে, ন্যায়বিচার সেভাবেই হবে। দোষীদের ক্যাপিটাল পানিশমেন্ট দেব”।
খাবার কিনতে বেরিয়ে গত শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল বারুইপুরের কিশোরী। রবিবার বাড়ির কাছের একটি পুকুর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, ৪ যুবক তাঁদের মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এই ঘটনায় অভিযুক্ত সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, বারুইপুর কাণ্ডে ৩টে মামলা দায়ের হয়েছে। এর মধ্যে একটি গণপিটুনির।

এছাড়া এই ঘটনায় আগেই ২ জনকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে আরও ৩ জনকে আটক করা হয়। এদিন দুপুরে মূল অভিযুক্ত গ্রেফতার হয়েছে বলে খবর।
এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানালেন, মৃত নাবালিকা ও তাঁর পরিবার ন্যায়বিচার পাবে। কোনও দোষী ছাড় পাবে না। তাঁদের ক্যাপিটাল পানিশমেন্ট তথা সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।













