পাল্টাতে চলেছে স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের সিলেবাস! জুড়বে শ্যামাপ্রসাদের অবদান, বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

CM Suvendu Adhikari announces Shyama Prasad Mukherjee history will be added in syllabus
Follow

বাংলা হান্ট ডেস্কঃ স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যবইয়ে জুড়তে চলেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyama Prasad Mukherjee) অবদান ও ইতিহাস। সোমবার, শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তীতে একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কোন কোন বিষয় সিলেবাসে রাখা হবে সেটাও জানিয়েছেন তিনি।

শ্যামাপ্রসাদের জন্মদিনে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর | (Suvendu Adhikari)

আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মদিন। এই বিশেষ দিনে মিত্র ইনস্টিটিউশনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি ঘোষণা করেন, আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের পাঠ্যবইয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ইতিহাস অন্তর্ভুক্ত করা হবে।

আরও পড়ুনঃ অপেক্ষার অবসান! শুরু হতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ, বিরাট ঘোষণা সেচমন্ত্রীর

শুভেন্দুর কথায়, “বাংলার পাঠ্যপুস্তকে আগামী শিক্ষাবর্ষ থেকে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সৃষ্টি, দেশপ্রেম, অখণ্ড ভারতের ভাবনা… বিশেষত পশ্চিমবঙ্গকে ভারতমাতার চরণে আশ্রয় নেওয়ার যে সুযোগ করে দিয়েছিলেন সেই ভারত কেশরীর ভূমিকা সম্বন্ধে বর্তমান প্রজন্মকে জানাতে হবে”।

মুখ্যমন্ত্রী জানান, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কর্মজীবন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রসারের ক্ষেত্রে তাঁর অবদান ও যোগদানের কথা সিলেবাসে যোগ করা হবে। এই কিংবদন্তির অবদান স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের সিলেবাস পর্যন্ত মুদ্রিত, পঠিত ও চর্চিত হওয়া উচিত বলে মনে করেন তিনি।

Suvendu Adhikari

এই ঘোষণাগুলির পাশাপাশি এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্কুল মিত্র ইনস্টিটিউশনের জন্য ২৫ লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেন শুভেন্দু। সেই সঙ্গেই জানান, জিরাটে শ্যামাপ্রসাদের গ্রন্থাগার তৈরি করা হবে।

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই ধুমধাম করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উদযাপন হচ্ছে। আগেই ৬ জুলাই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। এবার আরও একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

এছাড়া এই বিশেষ দিনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে তৈরি ‘শ্যামা’ সিনেমার পোস্টার প্রকাশ্যে এসেছে। সুচন্দ্রা এক্স ভানিয়া ও চন্দ্রোদয় পাল পরিচালিত এই ছবি ১৯৪৫ থেকে ১৯৫৩ সাল অবধি ভারতীয় উপমহাদেশের এক অস্থির ও যুগান্তকারী সময়কে কেন্দ্র করে তৈরি হয়েছে বলে জানানো হয়েছে।