সোনা নয়, এই ৫ রাশির জাতক-জাতিকাদের পরা উচিত রুপোর অলঙ্কার, বাড়বে সুখ ও সমৃদ্ধি

Published on:

Published on:

People of these 5 zodiac signs should wear silver jewellery.
Follow

বাংলা হান্ট ডেস্ক: সনাতন ধর্মে, সোনার পাশাপাশি রুপোকেও সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, রুপোকে শুধুমাত্র গহনা হিসেবেই নয়, বরং, আধ্যাত্মিক এবং জ্যোতিষশাস্ত্রের (Astrology ) দৃষ্টিকোণ থেকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, সোনা সকলের জন্য শুভ নয়। বিশ্বাস, করা হয় যে কিছু রাশির জাতক-জাতিকার জন্য সোনার চেয়ে রুপো পরিধান করা বেশি সৌভাগ্য বয়ে আনে। জ্যোতিষীরা বলেন যে, রুপো (Silver) পরিধান করলে মনের শান্তি এবং আর্থিক স্থিতিশীলতার মতো অনেক শুভ ফল লাভ হয়। এমতাবস্থায়, চলুন জেনে নেওয়া যাক কোন ৫ রাশির (Zodiac Signs) জাতক-জাতিকারা রুপো পরিধান করলে সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন।

এই ৫ রাশির জাতক-জাতিকাদের (Astrology) পরা উচিত রুপোর অলঙ্কার:

১. বৃষ রাশি: এই রাখির অধিপতি গ্রহ হল শুক্র। এই গ্রহকে সম্পদ, বিলাসিতা এবং সৌন্দর্যের গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই রাশির জাতক-জাতিকারা বিশ্বাস করেন যে, সোনার পরিবর্তে রুপো পরলে সৌভাগ্য আসে। বলা হয়ে থাকে, রুপো আর্থিক স্থিতিশীলতা, সুখ ও সম্পদ বৃদ্ধি করে।

People of these 5 zodiac signs should wear silver jewellery.

২. কর্কট রাশি: এই রাশির অধিপতি হল চন্দ্র। যাকে মন, আবেগ এবং শান্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, রুপোর চন্দ্রের সঙ্গে একটি বিশেষ সংযোগ রয়েছে। তাই, কর্কট রাশির জাতক-জাতিকারা বিশ্বাস করেন যে, রুপো পরিধান করলে মানসিক শান্তি বৃদ্ধি পায়। বিশ্বাস করা হয় যে, এটি পরিবারে সুখ ও জীবনে সমৃদ্ধিও বয়ে আনে।

৩. তুলা রাশি: এই রাশিরও অধিপতি গ্রহ হল শুক্র। তুলা রাশির জাতক-জাতিকারা বিশ্বাস করেন যে, রুপো পরিধান করলে তাঁদের জীবনে ভারসাম্য, সুখ এবং শান্তি। জ্যোতিষীদের মতে, ররুপো পারিবারিক জীবনে ও আর্থিক অবস্থায় স্থিতিশীলতা আনতে সাহায্য করে।

আরও পড়ুন: ভারতের ব্রহ্মসেই ভরসা ইন্দোনেশিয়ার! চুক্তিতে সিলমোহর, শুরু হবে UPI পরিষেবাও

৪. বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য আংটি, চেন বা অন্যান্য গহনার আকারে রুপো পরা শুভ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, রুপোর প্রভাবে মানসিক চাপ কমে, মন শান্ত হয় এবং ভাগ্যও অনুকূল হয়।

৫. মীন রাশি: জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই রাশির জাতক-জাতিকাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন এবং শান্তি আনার জন্য রুপো পরা উচিত। বিশ্বাস করা হয় যে, রুপো পরলে মনে স্থিরতা আসে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়াও, এটি আত্মবিশ্বাস বাড়ায়।

আরও পড়ুন: তীর্থযাত্রীদের জন্য দুঃসংবাদ! অমরনাথ যাত্রার ৫ দিনের মধ্যেই অদৃশ্য বাবা বরফানি, নেপথ্যে অত্যধিক ভিড়?

রুপো পরিধানের উপকারিতা: জ্যোতিষশাস্ত্র অনুসারে, রুপো সরাসরি চন্দ্রের সঙ্গে সম্পর্কিত। তাই রুপো পরিধান করলে মনের শান্তি আসে, রাগ ও উদ্বেগ কমে এবং মনোযোগ বৃদ্ধি পায়। এছাড়াও, আবেগের ভারসাম্য আসে এবং শরীরের তাপমাত্রাও ভারসাম্যপূর্ণ থাকে।

বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উপস্থাপিত তথ্য জ্যোতিষশাস্ত্রের ওপর ভিত্তি করে তৈরি। বাংলাহান্ট এটি নিশ্চিত করে না।