বাংলা হান্ট ডেস্ক: বেশ কয়েক বছর পর টেনিস কোর্ট থেকে ভারতের জন্য বড় সুখবর সামনে এল। মূলত, ভারতের উদীয়মান টেনিস খেলোয়াড় অর্ণব পাপারকার টেনিস অনুরাগীদের অবাক করে একটি চমকপ্রদ ঘটনা ঘটিয়েছেন। কারণ তিনি উইম্বলডন (Wimbledon) ২০২৬-এর বয়েজ সিঙ্গলসের কোয়ার্টার-ফাইনালে পৌঁছেছেন।
৩৬ বছর পর Wimbledon-এ বিরাট সাফল্য!
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ১৮ বছর বয়সী অর্ণব ৩৬ বছরের মধ্যে প্রথম ভারতীয় খেলোয়াড় হিসাবে উইম্বলডন জুনিয়র বয়েজ সিঙ্গেলস কোয়ার্টার-ফাইনালে পৌঁছেছেন। অর্নবের আগে ১৯৯০ সালে কিংবদন্তী টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

প্রায় ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার অর্ণব তাঁর চমৎকার সার্ভের জন্য পরিচিত এবং প্রায়শই ‘এস’ মেরে পয়েন্ট অর্জন করেন। মাত্র ৬ বছর বয়সে টেনিস খেলা শুরু করেন তিনি। অর্ণব এ বছর ফ্রেঞ্চ ওপেন জুনিয়রের তৃতীয় রাউন্ড পর্যন্ত পৌঁছেছিলেন।
আরও পড়ুন: ডোপ টেস্টে ব্যর্থ! এশিয়ান গেমসের স্কোয়াড থেকে বাদ পড়লেন ভারতের তরুণ শুটার
জানিয়ে রাখি যে, উইম্বলডন ২০২৬-এর বয়েজ সিঙ্গলসের এখনও পর্যন্ত কোনও সেট হারেননি অর্ণব। এছাড়াও, তিনি ধারাবাহিকভাবে শক্তিশালী পারফরম্যান্স প্রদর্শন করছেন। যার ওপর ভর করে তিনি শেষ আটে জায়গা করে নিয়েছেন। নিজের প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে অর্ণব মাত্র ৫২ মিনিটে জাপানের রিয়ো তাবাতাকে সরাসরি সেটে ৬-২, ৬-১ ব্যবধানে পরাজিত করেন।
আরও পড়ুন: E20 পেট্রোলে মাইলেজ কিছুটা প্রভাবিত হলেও ক্ষতি হবে না গাড়ির! স্পষ্ট জানালেন নিতিন গড়করি
শুধু তাই নয়, টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে তিনি জুনিয়র বিশ্ব র্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে থাকা এবং অস্ট্রেলিয়ান ওপেন জুনিয়র ফাইনালিস্ট কিটন হ্যান্সকে (আমেরিকা), ৬-৩ গেমে হারিয়ে সবচেয়ে বড় অঘটন ঘটান।
















