আয়ুষ্মান ভারত যারা পাবেন না, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা! কী কী সুবিধা মিলবে জানালেন শুভেন্দু

Published on:

Published on:

CM Swasthya Bima Yojana 5 Lakhs health insurance announced by CM Suvendu Adhikari
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি ক্ষমতায় আসতেই বাংলাতেও আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Bharat Yojana) চালু হয়েছে। তবে এই প্রকল্পের উপভোক্তা নির্বাচনের বেশ কিছু শর্ত রয়েছে। সেই শর্ত ও নিয়মের গেরোয় পড়ে যারা আয়ুষ্মান ভারত পাবেন না, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা (CM Swasthya Bima Yojana) ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রকল্পের অধীন কী কী সুবিধা পাওয়া যাবে সেটাও জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার সুবিধা | (CM Swasthya Bima Yojana)

মুর্শিদাবাদের রেজিনগরের এক জনসভা থেকে এই ঘোষণা করেছেন শুভেন্দু। তিনি জানান, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার উপভোক্তারা বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা তথা বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। পশ্চিমবঙ্গের পাশাপাশি সমগ্র ভারতের যে কোনও তালিকাভুক্ত হাসপাতালে এর সুবিধা পাওয়া যাবে।

আরও পড়ুনঃ দ্বিতীয় হুগলি সেতু কোন সময়ে চলাচল বন্ধ থাকবে? বিস্তারিত জেনে নিন

আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীন মূলত দুঃস্থ পরিবারগুলিকে বছরে ৫ লক্ষ টাকা অবধি ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হয়। কাঁচা বাড়িতে বসবাসকারী, দিনমজুর, গৃহহীন ও আর্থিকভাবে দুর্বল পরিবারগুলি এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকে।

যাদের চারচাকা গাড়ি, পাকা বাড়ি, ৫ একরের বেশি কৃষিজমি বা যন্ত্রচালিত চাষের সরঞ্জাম রয়েছে তাঁরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন। এছাড়া পরিবারের কেউ সরকারি চাকরিজীবী হলে, আয়কর দিলে কিংবা মাসিক আয় ১০ হাজার টাকার বেশি হলেও তাঁরা ‘অযোগ্য’ হিসেবে বিবেচিত হবেন। এর পাশাপাশি রেশন কার্ড সংক্রান্ত নিয়মও রয়েছে। তবে আবেদনকারীর বয়স ৭০ বছর অথবা তার বেশি হলে আয় নির্বিশেষে তিনি আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন।

CM Swasthya Bima Yojana

বর্তমানে রাজ্য জুড়ে জোরকদমে আয়ুষ্মান ভারত যোজনার কাজ চলছে। তবে এই সরকারি প্রকল্পের বেশ কিছু আর্থ-সামাজিক মাপকাঠি থাকায় কারা শেষ অবধি সুবিধা পাবেন ও কারা বাদ পড়বেন তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে যারা আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাবেন না, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই প্রকল্পেও আয়ুষ্মান ভারতের মতো সমপরিমাণ ৫ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। বিষয়টিকে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকে।