মহিলাদের ফ্রি বাস স্কিমে নতুন নিয়ম! ১ আগস্ট থেকে দেখাতে হবে পিঙ্ক সহেলি স্মার্ট কার্ড, কোথায় পাওয়া যাবে জানুন

Published on:

Published on:

Where to get Pink Saheli Smart Card to continue free bus service
Follow

বাংলা হান্ট ডেস্কঃ মহিলাদের জন্য ফ্রি বাস স্কিম চালু করেছে বিজেপি সরকার। এর মাধ্যমে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত (Free Bus Service) করতে পারেন তাঁরা। তবে আগামী ১ আগস্ট থেকে পিঙ্ক সহেলি স্মার্ট কার্ড (Pink Saheli Smart Card) দেখাতে হবে। তাহলেই বিনামূল্যে যাতায়াত করা যাবে। নাহলে আসল মূল্য দিয়ে টিকিট কাটতে হবে তাঁদের।

পিঙ্ক সহেলি স্মার্ট কার্ড কোথায় পাওয়া যাবে? | (Pink Saheli Smart Card)

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর এখানকার মহিলাদের জন্য ফ্রি বাস স্কিম চালু করেছে বিজেপি সরকার। তবে এর অনেক আগেই দিল্লির বিজেপি সরকার রাজধানীর মহিলাদের জন্য এই উদ্যোগ নিয়েছিল। আগামী ১ আগস্ট থেকে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য দিল্লির মহিলাদের পিঙ্ক সহেলি স্মার্ট কার্ড দেখাতে হবে।

আরও পড়ুনঃ আয়ুষ্মান ভারত যারা পাবেন না, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা! কী কী সুবিধা মিলবে জানালেন শুভেন্দু

বর্তমানে রাজধানীর মহিলা যাত্রীদের গোলাপি রঙের জিরো টিকিট দেওয়া হয়। তবে আগামী ১ আগস্ট থেকে নতুন নিয়ম কার্যকর হবে। দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন তথা ডিটিসি সার্কুলার জারি করে জানিয়েছে, আগামী ৩১ জুলাই অবধি বৈধ মহিলা যাত্রীরা পিঙ্ক টিকিটের মাধ্যমে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। তবে ১ আগস্ট থেকে পিঙ্ক সহেলি স্মার্ট কার্ড দেখালেই এই সুবিধা মিলবে।

চলতি বছরের মার্চ মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই কার্ড উদ্বোধন করেছিলেন। ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড বেসড এই ডিজিটাল স্মার্ট কার্ডে উপভোক্তার নাম, ছবি, কিউআর কোড ও বেসিক ডিটেলস থাকবে। এছাড়া জানা গিয়েছে, এই কার্ডের সঙ্গে উপভোক্তার আধার নম্বর ও মোবাইল নম্বরও লিঙ্ক করা থাকবে। যাতে তাঁদের বয়স, লিঙ্গ ও তাঁরা দিল্লির বসবাসকারী কিনা তা যাচাই করা যায়।

সকল কন্ডাক্টর ও এনফোর্সমেন্ট স্টাফদের ডিটিসি-র নির্দেশ, মহিলা যাত্রীদের জানাতে হবে তাঁরা যেন ৩১ জুলাইয়ের আগে নিকটবর্তী নির্ধারিত পিঙ্ক কার্ড/পাস বিতরণ কেন্দ্র থেকে পিঙ্ক সহেলি স্মার্ট কার্ড সংগ্রহ করে নেন। তাহলেই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা অব্যাহত থাকবে।

Pink Saheli Smart Card

পিঙ্ক সহেলি স্মার্ট কার্ড কীভাবে কাজ করবে?

জানা গিয়েছে, ডিটিসি অথবা দিল্লি ইন্টিগ্রেটেড মাল্টি মডেল ট্রানজিট সিস্টেম অপারেটেড বাসের দরজার সামনে একটি যন্ত্র থাকবে। তাতে পিঙ্ক সহেলি স্মার্ট কার্ড ছোঁয়াতে হবে মহিলাদের। তাহলেই বিনামূল্যে যাতায়াত করা যাবে। এই কার্ড না থাকলে ১ আগস্ট দিয়ে টিকিটের আসল দাম দিয়ে সফর করতে হবে। জানা গিয়েছে, আগামীদিনে দিল্লি মেট্রো ও রিজিওনাল র‍্যাপিড ট্রানজিট সিস্টেমে যাতায়াতের জন্যেও এই কার্ড ব্যবহার করা যাবে।

এদিকে দিল্লির মতো পশ্চিমবঙ্গেও শীঘ্রই পিঙ্ক কার্ড চালু করা হবে। আগামীদিনে এই কার্ড দেখিয়েই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা।