বাংলা হান্ট নিউজ ডেস্কঃ টি-টোয়েন্টি ফরম্যাটের শোচনীয় পারফরম্যান্স এখন অতীত। ১৪ই জুলাই থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) ভারতীয় দল (Indian Cricket Team) মাঠে নামতে চলেছে ওডিআই ফরম্যাটে। দীর্ঘদিন পর একসাথে মাঠে নামবেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। তাদের সাথে ৩ বছর পর এই ফরম্যাটে ফের একবার জুটি বাঁধবেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ২০২৩ সালের ১৯শে নভেম্বর শেষবার ভারতের জার্সিতে ওডিআই ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। আর সেই ম্যাচটাই ছিল বিশ্বকাপের সেই অভিশপ্ত ফাইনাল যেখানে অস্ট্রেলিয়ার কাছে হেরে খেতাব হাতছাড়া হয়েছিল ভারতের।
শেষবার এই তিন মহারথীকে একসঙ্গে ভারতের হয়ে মাঠে নামতে দেখা গিয়েছিল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। বিরাট কোহলি এবং যশপ্রীত বুমরার পারফরম্যান্সে ভর করে সেবার বিশ্বকাপ জয় করেছিল ভারত। অধিনায়ক হিসেবে দেশের আইসিসি ট্রফির খরা কাটিয়েছিলেন রোহিত শর্মা। কোচ হিসেবে বুমরাকে ছাড়াই ভারতের হয়ে প্রথম ট্রফি জিতেছিলেন গৌতম গম্ভীর।

তারপর বহুদিন কেটে গেছে। চোটের কারণে পাকিস্তান ও দুবাইতে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামা হয়নি বুমরার। তিনি সুস্থ হয়ে ফিরলে ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের কারনে তাকে ওডিআই ফরম্যাট থেকে দূরে ডেকেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু আসন্ন ওডিআই বিশ্বকাপের ঠিক এক বছর আগে ফের একবার তাকে এই ফরম্যাটের দলে ফিরিয়েছে বিসিসিআই।
আরও পড়ুন: মাত্র ২৬টি ODI ম্যাচ খেলেই রোহিত শর্মাকে ছুঁয়ে ফেললেন ঈশান কিষাণ! সামনে শুধু কোহলি
ইংল্যান্ডের মাটিতে শোচনীয় পারফরম্যান্স করেছে তরুণ ক্রিকেটারদের দিয়ে ভর্তি ভারতীয় টি-টোয়েন্টি দল। তাই আসন্ন বিশ্বকাপের প্রস্তুতির পাশাপাশি ভারতীয় ওডিআই দলের কাছে এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ হলো দেশের সম্মানরক্ষা। অনেকেই আশা করছেন বিরাট, রোহিত এবং বুমরার অভিজ্ঞতার কারণে ওডিআই ফরম্যাটে সেই শোচনীয় পারফরম্যান্সের প্রতিচ্ছবি আর দেখা যাবে না। তারুণ্য, অভিজ্ঞতা এবং সাম্প্রতিক ফর্মের ভিত্তিতে বর্তমান সময়ে ভারতের সেরা একাদশ বেছে নেওয়া প্রতিবেদনের শেষ অংশে…..
ভারতের সম্ভাব্য একাদশ: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, গুরনুর ব্রার, অর্শদীপ সিং, যশপ্রীত বুমরা













