বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘদিন ধরে বিনামূল্যে রেশন (Free Ration) দেওয়ার জন্য মোদি সরকার একটি স্কিম নিয়ে এসেছে। যা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনা নামে পরিচিত। এই প্রকল্পে সুবিধা নিতে কোন কোন নথির প্রয়োজন হয় এবং কিভাবে আপনি আবেদন করবেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনে রইল।
ফ্রি রেশন পেতে কী কী নথি লাগবে? (Free Ration Card)
এই প্রকল্পের সুবিধা পাবেন তারাই যাদের অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ড আছে এমন পরিবার। পাশাপাশি প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ড আছে এমন পরিবার তারাই পাবেন (Free Ration Card)।

আরও পড়ুন: উইকেন্ডে ভোগান্তির আশঙ্কা! শিয়ালদহ শাখায় রানাঘাট লোকাল-সহ একাধিক ট্রেন বাতিল
কারা বিনামূল্যে পাবেন রেশন?
অন্ত্যোদয় অন্ন যোজনার পরিবার পাবে মাসে ৫ কেজি খাদ্যশস্য প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ড পরিবারের প্রতি সদস্যকে মাসে ৫ কেজি খাদ্যশস্য দেওয়া হবে।আগে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে।
কীভাবে অনলাইনে আবেদন করবেন?
রাজ্যের Food & Supplies ওয়েবসাইটে যান। নতুন রেশন কার্ডের আবেদনপত্র পূরণ করুন। প্রয়োজনীয় নথি আপলোড করুন। আধার ও মোবাইল নম্বর ভেরিফাই করুন। আবেদন জমা দিন।
অফলাইনে আবেদন করার জন্য় কী কী নথি লাগবে?
আধার কার্ড
ঠিকানার প্রমাণ
পাসপোর্ট সাইজ ছবি
পরিবারের সদস্যদের তথ্য
মোবাইল নম্বর
e-KYC জরুরি (Free Ration)।













