অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন? অগাস্টের ৩০০০ টাকা পাওয়ার আগে অবশ্যই চেক করুন স্ট্যাটাস

Published on:

Published on:

Annapurna Yojana are you eligible
Follow

বাংলা হান্ট ডেস্ক: অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) প্রকল্প নিয়ে সাধারণ মানুষদের মধ্যে প্রবল বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কারণ অনেকের মনে প্রশ্ন জেগেছে কেন দেখাচ্ছে আন্ডার ভেরিফিকেশন অথবা রিজেক্টেড। আসলে রাজ্য সরকার দুর্নীতিমুক্তভাবে উপযুক্তদের হাতে তিন হাজার টাকার ভাতা পৌঁছে দিতে মরিয়া। সফটওয়্যার এর মাধ্যমে অত্যন্ত করা ফিল্টারিং প্রসেসে চালানো হচ্ছে এই প্রক্রিয়া।

অন্নপূর্ণা যোজনায় আপনি যোগ্য? দেখে নিন (Annapurna Yojana)

গত ১৫ জুন থেকে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। কেন্দ্র ও রাজ্য সরকারের মোট ৫৫ টি প্রকল্প (Annapurna Yojana) সম্পর্কে জনসাধারণকে জানানো এবং পরিষেবা প্রদান করার উদ্দেশ্যে এই ক্যাম্প চালু করা হয়েছিল। এই সময়ে এই শিবিরগুলিতে বিভিন্ন সরকারি পরিষেবা পাওয়ার পাশাপাশি সরকারি প্রকল্পগুলিতে আবেদন প্রক্রিয়াও চলেছে। তবে আগস্ট মাস পড়ার আগে দেখে নিন আপনি এই যোজনার আদৌ যোগ্য কিনা। কিভাবে দেখবেন তা আজকে প্রতিবেদনে রইল।

Annapurna Yojana are you eligible

আরও পড়ুন: ফ্রি রেশন নিয়ে বড় আপডেট! কারা পাবেন, কীভাবে করবেন আবেদন?

এর জন্য রাজ্যের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আবেদনকারীদের জন্য বড় আপডেট সামনে এসেছে। আবেদনপত্র যদি কোন ভুল বা ত্রুটির কারণে আবেদন বাতিল হয়ে যায় তাহলে তাদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার এমনটাই সূত্রের খবর।

সূত্রের খবর অনুযায়ী, ফর্ম ফিল আপের সময় ভুলের ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনা পোর্টালে একটি এডিট অপশন চালু হতে পারে। এর মাধ্যমে আবেদনকারীরা নিজেদের আবেদনপত্র থাকা ভুল সংশোধন করে পুনরায় ভেরিফিকেশনের জন্য পাঠাতে পারবেন। পাশাপাশি আবেদন করো এখনো অনেকেই টাকা পাননি অন্নপূর্ণা যোজনা ৩০০০ টাকা। তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে এবার পদক্ষেপ নেওয়া হয়েছে।

যেখানে খুব তাড়াতাড়ি সেই টাকাগুলো ঢুকবে উপভোক্তাদের অ্যাকাউন্টে। পাশাপাশি যাদের আবেদন খারিজ হয়ে গিয়েছে, তাদের জন্য পুনরায় আবার যাচাই করা হবে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে ২৮ লক্ষে বেশি আবেদন বাতিল হয়েছিল। অনেকের আবেদনের স্ট্যাটাস এখনো আন্ডার এনকোয়ারিতে রয়েছে। অর্থাৎ তাদের নথিপত্র যাচাই আবার নতুন করে করা হবে (Annapurna Yojana)।