একবার বানালেই বারবার খেতে চাইবেন! চিংড়ি-পটলের ঝোল বড়ার লোভনীয় রেসিপি

Published on:

Published on:

Recipe up this delicious recipe using just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহ শেষে বাড়িতে যদি হঠাৎ করে কোন অতিথি চলে আসে তাহলে তাদেরকে কি রান্না করে খাওয়াবেন তা নিয়ে চিন্তার শেষ থাকে না। নতুনত্ব কোন খাবার খেতে চাইলে অবশ্যই বানিয়ে ফেলুন চিংড়ি ও পটল দিয়ে এই সুস্বাদু রেসিপিটি। কিভাবে বানাবেন তার প্রণালী আজকের প্রতিবেদনে রইল (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি (Recipe)

আপনি যদি চিংড়ি খেতে ভালোবাসেন তাহলে আজকে প্রতিবেদন আপনার জন্য। সপ্তাহশেষে একঘেয়ে চিংড়ি মাছের রান্না না করে নতুনত্ব পথ ট্রাই করতে চাইলে অবশ্যই বানিয়ে দেখুন এই রেসিপিটি। রইল তার প্রণালী (Recipe)।

Recipe up this delicious recipe using just a few ingredients

আরও পড়ুন: সপ্তাহান্তে সোনা কিনবেন? দেখে নিন আজকের লেটেস্ট গোল্ড রেট

উপকরণ:

৪-৫টি কচি পটল

২০০ গ্রাম মাঝারি মাপের চিংড়ি

১ টেবিল চামচ হলুদ

২ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

৫-৬টি কাঁচালঙ্কা

স্বাদমতো নুন-চিনি

১ টেবিল চামচ আদাবাটা

১ টেবিল চামচ রসুনবাটা

এক কাপ মটরডাল

২টি বড় পেঁয়াজ কুচোনো

১ টেবিল চামচ জিরে

১টি মাঝারি টম্যাটো কুচোনো

আধ চা-চামচ জিরেগুঁড়ো

১-২ টেবিল চামচ জল ঝরানো টক দই

প্রণালী: প্রথমে পটল গুলোকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। পাশাপাশি মটর ডাল আগে থেকে ভিজিয়ে রাখুন। চিংড়ি মাছ নুন-হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিন। এবার মিক্সিতে পটল, মটর ডাল, কাঁচা লঙ্কা, নুন, চিংড়ি, ২-৩ কোয়া রসুন এবং সর্ষের তেল দিয়ে ভাল করে ঘুরিয়ে নিন। তারপর কড়াইয়ে তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন জিয়ে মিহি করে কুচোনো পেঁয়াজ দিন। আদা-রসুন বাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে নিন। যোগ করুন টম্যাটোকুচি। দিয়ে দিন জিরে গুঁড়ো, কাশ্মীরি গুঁড়োলঙ্কা। ভাল করে কষতে থাকুন, যত ক্ষণ না তেল ছাড়ে। আঁচ কমিয়ে ফেটানো টক দই দিয়ে নাড়তে থাকুন। তার পরে চিংড়ির বলগুলি ধীরে ধীরে ঝোলে দিয়ে দিন। এরপর পুরো মিশ্রণটি কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন (Recipe)।