বাংলা হান্ট ডেস্ক: ডিজিটাল রেশন কার্ড (Ration Card)সংক্রান্ত একাধিক সমস্যার কথা ইতিমধ্যেই তুলে ধরে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের সচিবের কাছে চিঠি দিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশন। ওই চিঠিতে দাবি করা হয়েছে বহু দরিদ্র ও প্রকৃত উপভোগ টা শুধুমাত্র পুরনো ডাটাবেসের ত্রুটির কারণে পেছনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আর এই বিষয়ে চিঠি লিখেছেন সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু।
রেশন কার্ড বাতিলের অভিযোগে সরব ডিলাররা (Ration Card)
সেই চিঠিতে বলা হয়েছে বহু বছর আগে ডিজিটাল রেশন কার্ডের (Ration Card) ডেটাবেস তৈরির সময় অধিকাংশ পরিমাণ যৌথ পরিবার হিসেবে নিযুক্ত হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিবার গুলি অনেকটাই আলাদা ও পৃথক হয়ে গড়ে উঠেছে। বাস্তবিক আলাদা পরিবারের হিসেবে বসবাস করলে সরকারের নদীতে এখনো তারা একই পরিবারে সদস্য হিসেবে রয়ে গিয়েছে।

আরও পড়ুন: আর কতদিন বাকি দুর্গাপুজো? ২০২৬ সালের তিথি, দিনক্ষণ ও দেবীর আগমন-গমনের পূর্ণ তথ্য
তাই ফেডারেশনের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে পরিবার বিভাজনের প্রক্রিয়া কার্যত বন্ধ বা অত্যন্ত সীমিত রয়েছে। তবে ডিজিটাল রেশন কার্ড আলাদা করে পাওয়ার সুযোগ পাচ্ছেন না সাধারণ মানুষেরা। এর ফলেই সমস্যা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ।
ফেডারেশনের আরও দাবি, পুরনো যৌথ পরিবারের তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয় যাচাই ব্যবস্থা পুরো পরিবারকে একটি আর্থিক ইউনিট হিসাবে বিবেচনা করছে। ফলে কোনও পরিবারের একজন আর্থিক ভাবে সচ্ছল সদস্যের রেশনের সুবিধা বাতিল করতে গিয়ে একই প্রোফাইলে যুক্ত থাকা অন্যান্য দরিদ্র ও যোগ্য সদস্যের রেশন কার্ডও একসঙ্গে নিষ্ক্রিয় বা বাতিল হয়ে যাচ্ছে।
পাশাপাশি অভিযোগ, এতে প্রকৃত উপভোক্তারাও খাদ্য নিরাপত্তার আওতার বাইরে চলে যাচ্ছেন। এর সরাসরি প্রভাব পড়ছে রেশন দোকানগুলিতে। কার্ড বাতিল হওয়া গ্রাহকেরা রেশন তুলতে না পেরে ক্ষোভ উগরে দিচ্ছেন ডিলারদের উপর। অথচ এই সিদ্ধান্ত বা প্রযুক্তিগত ত্রুটির সঙ্গে ডিলারদের কোনও সম্পর্ক নেই বলেই দাবি ফেডারেশনের (Ration Card)।













