বাংলাহান্ট ডেস্ক: আগস্ট মাসের অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকার অপেক্ষায় আবেদনকারীরা। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পরই রাজ্যে চালু হয়ে গিয়েছে অন্নপূর্ণা যোজনা। ইতিমধ্যেই আবেদনকারীদের একটা বড় অংশের মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে টাকা। তবে সকল ‘যোগ্যরা’ টাকা পাচ্ছেন না বলে অভিযোগ উঠছে।
অন্নপূর্ণা যোজনা নিয়ে আশ্বাস মন্ত্রীর | Annapurna Yojana
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারে বারে আশ্বাস দিয়েছেন, একজন যোগ্যও বঞ্চিত হবেন না। সকলকে ধৈর্য ধরতে বলেছেন তিনি। এবার সেই একই অনুরোধ করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি বলেন, “যারা বঞ্চিত আছেন তারা সকলে ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা পাবেন। একটু ধৈর্য ধরতে হবে ।”
অন্নপূর্ণা যোজনায় এখনও টাকা পেতে বাকি রয়েছেন অনেক মহিলাই। ফর্ম ফিলআপ চলছে। ‘যোগ্য’ বঞ্চিত আবেদনকারীদের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই বা ভেরিফিকেশনের কাজ শুরু করেছে সরকার। অন্নপূর্ণা যোজনায় আবেদন করেও যাঁদের অ্যাকাউন্টে ঢোকেনি ৩০০০ টাকা, বা যাঁদের স্ট্যাটাস ‘Under Enquiry’ বা ‘Payment Pending’ দেখাচ্ছে সেইসব আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করা হচ্ছে যাতে কোনো যোগ্য উপভোক্তা বঞ্চিত না হন।
কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা আদৌ ঢুকবে কি না, তা নিয়ে চিন্তায় মহিলাদের একাংশ। এই আবহে খাদ্যমন্ত্রীর আশ্বাস বঞ্চিতরা সকলে ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা পাবেন। এর আগে মুখ্যমন্ত্রীও এই প্রকল্প নিয়ে কথা বলতে গিয়ে কিছুটা সময় চেয়ে নিয়েছেন। জানা গিয়েছে ফর্ম ভেরিফিকেশন প্রক্রিয়া আগামী ৩০.০৮.২৬, অর্থাৎ ৩০ অগাস্ট পর্যন্ত চলবে। যত দ্রুত সম্ভব গোটা প্রক্রিয়া শেষ করে ‘যোগ্যদের’ চিহ্নিত করে টাকা পাঠানোর কাজ শুরু করে দেওয়া হবে। একইসাথে অযোগ্যরা বাতিল হবেন।

আরও পড়ুন: DA চর্চার মাঝেই একধাক্কায় ৫ হাজার টাকা বাড়ল ভাতা, কপাল খুলল রাজ্যের ৩৬ হাজারের
আগেই সরকারের জানিয়েছিল, প্রায় ২৮ লক্ষের আবেদন বাতিল করা হয়েছে। তবে পরে ফের যাচাই করছে সরকার। রাজ্য তরফে বাড়ি বাড়ি গিয়ে হচ্ছে ভেরিফিকেশন। অনেকেরই আবেদনের স্ট্যাটাস এখন ‘রিজেক্টেড’ থেকে ‘আন্ডার এনকোয়ারি’। যাচাইয়ের পর তাঁদের মধ্যে বড় সংখ্যায় আবেদনকারী প্রকল্পের সুবিধা পেতে পারেন বলে ধারণা ওয়াকিবহালমহলের।













