দার্জিলিং নয়, বর্ষায় বেড়ানোর জন্য বেছে নিন উত্তরবঙ্গের এই অচেনা পাহাড়ি স্বর্গ

Published on:

Published on:

Travel north bengal during the monsoon is a haven for nature lover
Follow

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে বর্ষাকাল চলে আসল। আর আপনিও কি বর্ষার সময় পাহাড়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য (Travel)। কারণ আজ আপনাদের এমন একটি জায়গার খোঁজ দেব যেখানে গেলে পরে আপনি দেখতে পাবেন পাহাড় ও মেঘের এক অপরূপ খেলা। পাশাপাশি এই দেখে আপনার মন ফুরফুরেও হতে বাধ্য।

প্রকৃতিপ্রেমীদের জন্য বর্ষায় উত্তরবঙ্গের এই অফবিট স্বর্গ (Travel)

বর্ষার সময় অনেকেই দার্জিলিং কালিম্পং অথবা সিকিমের মতন জনপ্রিয় পর্যটক কেন্দ্রগুলিতে ঘুরতে যান। তবে আপনি যদি এখানে ঘুরতে যান তাহলে সেখানে দেখতে পাবেন চোখে পড়ার মতন ভিড়। কিন্তু আপনি যদি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে নিঃসন্দেহে একবার ঘুরে আসতে পারেন সিটং থেকে (Travel)।

Travel north bengal during the monsoon is a haven for nature lover

আরও পড়ুন: ভাড়ার চিন্তা ভুলুন! নামমাত্র খরচে হাইড্রোজেন ট্রেনে চড়ার সুযোগ দিচ্ছে ভারতীয় রেল

এখানে আসলে পরে আপনি যেমন দেখতে পাবেন কমলালেবুর বাগান। তেমনই দেখতে পারবেন মেঘের ঢাকা পাহাড় ও সবুজ চা বাগান এবং পাখির কলতানে ভরা সকাল। পাশাপাশি শহরে ব্যস্ততা থেকে কয়েকটা দিন দূরে থাকতে চাইলে এই জায়গাটা একেবারেই উপযুক্ত আপনার জন্য।

বর্ষাকালে এখানকার সৌন্দর্য কয়েকগুণ বেড়ে যায়। পাশাপাশি পাহাড়ের ঢালবে বেড়ে ওঠা মেয়েগো চারিপাশে সবুজ বন যেন জায়গাটাকে আরও নতুন ভাবে সুন্দর করে তোলে। এছাড়াও ভাগ্য ভালো থাকলে আপনি এখানে দেখতে পাবেন হরিণ থেকে শুরু করে ভাল্লুক সহ অন্যান্য বন্য প্রাণী। তাই এই জায়গাটা প্রকৃতি প্রেমী ও বন্যপ্রাণী প্রেমীদের কাছেও এক অন্যতম আকর্ষণ সৃষ্টি করেছে।

কিভাবে যাবেন?

কলকাতা থেকে ট্রেন বা বাসে প্রথমে পৌঁছে যান নিউ জলপাইগুড়ি (NJP)। সেখান থেকে গাড়ি ভাড়া করে মংপু ও সিটং হয়ে সহজেই পৌঁছে যাওয়া যায় তুরিয়কে। NJP থেকে সড়কপথে সময় লাগে প্রায় তিন ঘণ্টা। পুরো পথটাই পাহাড়, সবুজ অরণ্য আর মনোরম দৃশ্যে ভরা (Travel)।