বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ (Dearness Allowance) মেটাতে পদক্ষেপ শুরু করেছে রাজ্য (State Government)। তবে ২০০৯ সালের রোপা মেনে এখনও বকেয়া ডিএ মেলেনি Grant-in-aid & KMC এলাকায় বসবাসকারীদের। যা নিয়ে ফের সরব হলেন কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।
বকেয়া ডিএ নিয়ে অভিযোগ কনফেডারেশনের | Dearness Allowance
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মামলা ফের শুনানির জন্য উঠবে। তার আগেই মঙ্গলবার বকেয়া ডিএ মেটানো হবে বলে আশ্বাস দিয়েছেন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী তরফে সেই বার্তা আসার পরই গ্রান্ট-ইন-এইর্ডদের অর্ডার প্রকাশ করার দাবি তুলেছে কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ।
সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এদিন সমাজমাধ্যমে লেখেন, “KMC এলাকায় বসবাসকারি অবসরপ্রাপ্তদের, ০৭. ০৭. ২৬ অর্ডার প্রকাশিত হলেও এখনো কেন তাঁরা বকেয়া ডিএ পাচ্ছেননা? অবিলম্বে তা দিতে হবে।” বকেয়া ডিএ ইস্যুতে সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারী এই সংগঠন।
উল্লেখ্য, সম্প্রতি KMC এলাকায় বসবাসকারি অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের ০১. ০৪. ০৮ থেকে ৩১. ১২. ১৯ পর্যন্ত ৫ম বের্তন কমিশনের বকেয়া ডিএ দেওয়ার বিজ্ঞপ্তি দেয় রাজ্য সরকার। সরকার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, সংশ্লিষ্ট ব্যাংকগুলিতে সংরক্ষিত অতীতের পেনশন বিতরণের বিবরণ উপলব্ধ না থাকার কারণে কলকাতা পৌর কর্পোরেশন (কেএমসি) এলাকায় বসবাসকারী পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ত্রাণ আটকে রয়েছে।
পেনশনভোগীদের স্বস্তি প্রদানের লক্ষ্যে, রাজ্য সরকার, কেএমসি এলাকার বিভিন্ন ব্যাঙ্ক থেকে পেনশন বা পারিবারিক পেনশন গ্রহণকারী পেনশনভোগী বা পারিবারিক পেনশনভোগীদের ২০০৮ থেকে ২০১৯ সময়কালের জন্য ডিআর-এর আনুমানিক বকেয়ার ৫০ শতাংশ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে বলে সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল।

আরও পড়ুন: ৫ টাকার মা ক্যান্টিনেই লক্ষ টাকার দুর্নীতি? অভিযোগে বিদ্ধ প্রাক্তন তৃণমূল কাউন্সিল রুপা
বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছিল, আনুমানিক হিসেবের উপর পঞ্চাশ শতাংশ টাকা পেনশনভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তবে এখনও সেই টাকা মেলেনি বলে অভিযোগ তুলেছেন মলয়বাবু। আদেশনামা জারি হলেও কেন এখনও বকেয়া মহার্ঘ ত্রাণ পেলেন না কলকাতা পৌর কর্পোরেশন (কেএমসি) এলাকায় বসবাসকারী পেনশনভোগীরা সেই নিয়ে ফের একবার প্রশ্ন তুলেছেন মলয়বাবু। মনে করা হচ্ছে, আগামীকালের শুনানিতেও এই বিষয়গুলি তুলে ধরবে মূল মামলাকারী এই সংগঠন।













