কমবে ভারতের পদক জয়ের সংখ্যা? এবারের কমনওয়েলথ গেমসে বাদ পড়েছে ক্রিকেট ছাড়াও ৮ টি খেলা

Published on:

Published on:

9 sports have been dropped from this year's Commonwealth Games.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৬ সালের কমনওয়েলথ গেমস (Commonwealth Games) শুরু হয়েছে ২৩ জুলাই তথা বৃহস্পতিবার থেকে। এবারের কমনওয়েলথ গেম স্কটল্যান্ডের (Scotland) গ্লাসগোতে সম্পন্ন হবে। ভারত থেকে মোট ১২৬ জন অ্যাথলিট ২০২৬-এর কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করবেন। যাঁদের মধ্যে মীরাবাই চানু (ভারোত্তোলন) থেকে শুরু করে নীরজ চোপড়া (জ্যাভলিন থ্রো) এবং লাভলিনা বরগোহাইন (বক্সিং)-এর মতো বিশিষ্ট নামও রয়েছে। এবারের ভারতীয় দলে ৭৮ জন পুরুষ এবং ৪৮ জন মহিলা অ্যাথলিট রয়েছেন। গতবার ২০২২ সালের কমনওয়েলথ গেমসে ভারত (India) ৬১ টি পদক অর্জনের মাধ্যমে চতুর্থ স্থান অধিকার করেছিল। তবে, এবার ৯ টি এমন খেলা কমনওয়েলথ গেমস থেকে বাদ পড়েছে যেগুলিতে ভারত ভালো ফলাফল প্রদর্শন করত।

এবারের কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) বাদ পড়েছে ক্রিকেট ছাড়াও ৮ টি খেলা:

এবারের কমনওয়েলথ গেমসে ক্রিকেট কেন নেই: জানিয়ে রাখি যে, গ্লাসগো কমনওয়েলথ গেমস থেকে ক্রিকেট মূলত আর্থিক ও লজিস্টিক কারণে বাদ দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে ২০২৬ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে, ক্রমবর্ধমান খরচের কারণে রাজ্য সরকার ২০২৩ সালে তা থেকে সরে আসে। পরবর্তীতে ২০২৪ সালের সেপ্টেম্বরে গ্লাসগোকে বিকল্প আয়োজক হিসাবে নিশ্চিত করা হয়।  ফলে আয়োজকদের প্রস্তুতির জন্য খুব কম সময় ছিল।

 9 sports have been dropped from this year's Commonwealth Games.

কমনওয়েলথ গেমসে ক্রিকেট কবে থেকে অন্তর্ভুক্ত হয়েছে: কমনওয়েলথ গেমসে প্রথম ক্রিকেট খেলা হয়েছিল ১৯৯৮ সালে। সেই সময় ১৬টি দল অংশগ্রহণ করেছিল। ওই বছর শন পোলকের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা সোনা জিতেছিল। এদিকে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যথাক্রমে রুপো ও ব্রোঞ্জ পদক জিততে সক্ষম হয়েছিল। ২৪ বছর পর ২০২২ সালে কমনওয়েলথ গেমসে ক্রিকেট ফিরে আসে। সেবারের ফরম্যাট ছিল T20 ক্রিকেট। যেখানে শুধুমাত্র মহিলা দল অংশগ্রহণ করেছিল। ২০২২-এ ক্রিকেটে অস্ট্রেলিয়া সোনা জিতে। অপরদিকে ভারত এবং নিউজিল্যান্ড যথাক্রমে রুপো এবং ব্রোঞ্জ জিতেছিল।

আরও পড়ুন: পড়ুয়াদের বিক্ষোভকে ‘সার্কাস’-এর সঙ্গে তুলনা! পাকিস্তানি ক্রিকেটারের প্রতিক্রিয়ায় গর্জে উঠলেন নেটাগরিকরা

বাদ পড়েছে কোন কোন খেলা: উল্লেখ্য যে, এই বছর কমনওয়েলথ গেমস থেকে ক্রিকেটসহ ৯ টি খেলা বাদ দেওয়া হয়েছে। সেগুলি হল ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, স্কোয়াশ, কুস্তি, টেবিল টেনিস, রাগবি সেভেন্স, বিচ ভলিবল এবং ট্রায়াথলন।

আরও পড়ুন: প্রশ্নপত্র ফাঁসের ইস্যুতে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর! দিল্লির আন্দোলনের আবহেই দিলেন বিশেষ বার্তা

এবার ভারতের পদক জয়ের আশা কেমন: ভারত বার্মিংহাম ২০২২ কমনওয়েলথ গেমসে ৬১টি পদক নিয়ে চতুর্থ স্থান অর্জন করেছিল। এই পদকগুলির অর্ধেক এমন সব খেলা থেকে এসেছে যেগুলি এবারের কমনওয়েল্থ গেমসের অংশ নয়। ২০২২-এ কুস্তিতে ভারত সর্বাধিক ১২ টি পদক জিতেছিল। অপরদিকে টেবিল টেনিসে ৭ টি, ব্যাডমিন্টনে ৬ টি, হকিতে ২ টি, স্কোয়াশে ২টি এবং ক্রিকেটে ১ টি পদক এসেছিল। অর্থাৎ সামগ্রিকভাবে ভারত গতবার যে খেলাগুলি থেকে এই গেমসে মোট ৩০ টি পদক জিতেছিল সেই খেলাগুলি এবারের কমনওয়েলথ গেমসে অন্তর্ভুক্ত নেই।