নব তৃণমূলে যেতেই উলটপুরাণ! বিধানসভায় অগ্নিমিত্রা পালের প্রশংসায় পঞ্চমুখ ফিরহাদ হাকিম

Published on:

Published on:

Firhad Hakim praises for Agnimitra Paul
Follow

বাংলা হান্ট ডেস্ক: শুক্রবার বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের নবনিযুক্ত পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) ভূয়সী প্রসংশা করলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। প্রসঙ্গত দায়িত্ব পাওয়ার পর থেকে বিগত দু’মাসে  সকাল-সন্ধ্যা মাঝে-মধ্যেই সারপ্রাইজ ভিজিটে যেতে দেখা গিয়েছে বর্তমান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে।

সেই প্রসঙ্গ টেনেই এদিন পুর ও নগরোন্নয়ন দফতরের বাজেটের উপরে হওয়া আলোচনায় বলতে গিয়ে বিজেপি নেত্রীর কাজের প্রশংসা করে ফিরহাদ হাকিম বললেন, ‘উনি দিনরাত যেভাবে পরিশ্রম করছেন তাতে আমার মনে হয় উনি সফল হবেন।’

হঠাৎ ফিরহাদের গলায় এমন উল্টো সুর শুনে তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি উপস্থিত বিজেপি বিধায়ক পূর্ণিমা চক্রবর্তী। তখন আবারও সুর নরম করে ফিরহাদ হাকিম বলেন, ‘সমালোচনা করছি না তো। আমি তো ওনাকে সমর্থন করার চেষ্টা করছি। আর আপনি তো আমাকে জোর করে বিরোধী বানাচ্ছেন।’

আরও পড়ুনঃ মধ্যবিত্তের পকেটে নতুন চাপ! বেড়ে গেল পানীয় জলের দাম, কলকাতায় হল কত?

এখানেই শেষ নয় এরপর পুরমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়ে রাজ্যের প্রাক্তন মেয়র এদিন বললেন, ‘আমি তো প্রথমেই বলবো, যেভাবে উনি এফর্ট দিচ্ছেন, যেভাবে দৌড়াচ্ছেন সারা রাত। যেভাবে প্রত্যেকটা জায়গায় পৌঁছে যাচ্ছেন, যেভাবে প্রবলেম গুলো ফেস করছেন। এটা হয়তো আমিও কোনোদিন করিনি যেভাবে উনি করছেন। ওনাকে ধন্যবাদ।’

নগরোন্নয়ন প্রসঙ্গে প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এদিন আরও বললেন, ‘নগরোন্নয়ন একটি কন্টিনিউয়াস প্রসেস। নগরোন্নয়ন এমন একটা প্রসেস যেখানে সব করে ফেলেছি এটা কখনওই কেউ বলতে পারবে না। ম্যাডামও পাঁচ বছর, আরও অনেক বছর, কাজ করুক। কিন্তু করার পরেও বলতে পারবেন না আমরা সব করেছি। কারণ রোজ মানুষের নতুন ডিম্যান্ড নতুন আসে, সমস্যা নতুন আসে। তার সমাধান করতে হয়। নগরোন্নয়ন এমন একটা জায়গা যেখানে শুধু সারা বাংলার মানুষ নয়, সারা পৃথিবীর মানুষের নগরোন্নয়নের দিকে ঝুঁকিটা বেশী। তাই আমাদের নগরোন্নয়নের ইনফ্রাস্ট্রাকচার যতই আমরা করবো সেটা কোনো না কোনোভাবে স্ট্রং হবে।’

নিজের ভুল স্বীকার করার পাশাপাশি ফিরহাদের বক্তব্যে এদিন অগ্নিমিত্রা পাল ছাড়াও আরও একবার প্রসংশা শোনা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও। তাঁর কথায়, আমার শহর, এই শহর যদি আপনারা ভালো করেন। অগ্নিমিত্রা পাল, আর আমাদের শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যদি ভালো হয়, তাহলে গর্ব তো আমারও হবে। আমি তো এই শহরেরই বাসিন্দা। যে কাজটা সত্যি সত্যি আমি করতে পারিনি, সেই কাজটা যদি উনি করেন, আমি তার জন্যও গর্বিত হব।’