ওড়িশা-দিল্লিতে রয়েছে সম্পত্তি! মোট কত সম্পদের মালিক দেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান?

Published on:

Published on:

How much total wealth does Dharmendra Pradhan own.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টি এবং পড়ুয়াদের বিক্ষোভের জেরে ইতিমধ্যেই ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) শিক্ষামন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। CJP (Cockroach Janata Party)-র ব্যানারে পড়ুয়ারা প্রায় এক মাস ধরে তাঁর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছিলেন। এদিকে, সমাজকর্মী সোনম ওয়াংচুকও ২৬ দিন ধরে অনশন ধর্মঘট পালন করেন। ফলস্বরূপ, ধর্মেন্দ্র প্রধানের নাম বারংবার খবরের শিরোনামে উঠে আসে। ধর্মেন্দ্র প্রধান ১৯৬৯ সালের ২৬ জুন ওড়িশার (Odisha) তালচেরে জন্মগ্রহণ করেন। তিনি বিজেপির একজন প্রবীণ নেতা হিসাবে গণ্য হন। তাঁর বাবা ডঃ দেবেন্দ্র প্রধানও বিজেপির একজন বিশিষ্ট নেতা ছিলেন। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সরকারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। প্রশ্নপত্র ফাঁসের বিতর্কের জেরে ধর্মেন্দ্র প্রধান ক্রমাগত আলোচনায় রয়েছেন। এদিকে, দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় ধর্মেন্দ্র প্রধানের সম্পত্তির পরিমাণ কত সেই প্রসঙ্গে বর্তমান প্রতিবেদনে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

মোট কত সম্পদের মালিক দেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)?

২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য দাখিল করা নির্বাচনী হলফনামা অনুসারে, ধর্মেন্দ্র প্রধান এবং তাঁর পরিবারের মোট ঘোষিত সম্পদের পরিমাণ প্রায় ৬.৯২ কোটি টাকা। তবে, ওই পরিবারের ৫৩.৩৮ লক্ষ টাকার দেনা রয়েছে বলেও জানা গিয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষে ধর্মেন্দ্র প্রধানের বার্ষিক আয় ছিল ১২.৭৫ লক্ষ টাকা।  যেখানে তাঁর স্ত্রী মৃদুলা ঠাকুরের বার্ষিক আয় ছিল ৪৯.৯২ লক্ষ টাকা। এর মানে হল, পরিবারের মোট আয়ে ধর্মেন্দ্র প্রদানের স্ত্রীর উপার্জনের একটি উল্লেখযোগ্য অবদান রয়েছে।

How much total wealth does Dharmendra Pradhan own?

কোথায় কোথায় রয়েছে বিনিয়োগ: জানিয়ে রাখি যে, ধর্মেন্দ্র প্রধান এবং তাঁর পরিবার ব্যাঙ্ক থেকে শুরু করে মিউচুয়াল ফান্ড এবং বিমা প্রকল্পে বিনিয়োগ করেছেন। ২০২৪ সালের হলফনামা অনুসারে, তাঁর পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট এবং পাবলিক প্রভিডেন্ট ফান্ডে মোট ২.৪৭ কোটি টাকা ছিল। এছাড়াও, ধর্মেন্দ্র প্রধানের পরিবার মিউচুয়াল ফান্ডে ৮০.৪০ লক্ষ টাকা বিনিয়োগ করেছে। বিভিন্ন বিমা পলিসিতে তাঁর মোট বিনিয়োগের পরিমাণ ৬৭.৭২ লক্ষ টাকা।

আরও পড়ুন: গৃহীত হয়েছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র! ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী

ওড়িশা এবং দিল্লি-NCR-এ সম্পত্তি: উল্লেখ্য যে, ধর্মেন্দ্র প্রধান ওড়িশা এবং দিল্লি-NCR অঞ্চলে বেশ কয়েকটি স্থাবর সম্পত্তির মালিক। হলফনামা অনুসারে, ওড়িশায় তাঁর ১২ লক্ষ টাকার কৃষি জমি এবং ২০.৫০ লক্ষ টাকার সাধারণ জমি রয়েছে। এছাড়াও, ২০২৪ সালের মূল্যায়ন অনুযায়ী, ধর্মেন্দ্র প্রধান এবং তাঁর স্ত্রীর প্রায় ১.৯৮ কোটি টাকার আবাসিক সম্পত্তি রয়েছে। এর মধ্যে রয়েছে উত্তর প্রদেশের গাজিয়াবাদের একটি ফ্ল্যাট এবং ওড়িশার ভুবনেশ্বরের একটি বাড়ি।

আরও পড়ুন: ‘দু’টি দাবি এখনও বাকি’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর বড় প্রতিক্রিয়া রাহুল গান্ধীর, স্পষ্ট জানালেন…

গাড়ি-সোনার পরিমাণ: ধর্মেন্দ্র প্রধানের একটি ২০১১-র মডেলের হোন্ডা সিটি গাড়ি রয়েছে। তাঁর স্ত্রীরও বেশ কয়েকটি কমার্শিয়াল যানবাহন আছে। ধর্মেন্দ্র প্রধানের ২০০ গ্রাম সোনা এবং ২.৫ কিলো রুপো রয়েছে। এছাড়াও, তাঁর স্ত্রীর ৫০০ গ্রাম সোনা এবং ১০ কেজি রুপো রয়েছে। ২০২৪ সালের হলফনামা অনুযায়ী, ধর্মেন্দ্র প্রধানের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) এবং আইডিবিআই ব্যাঙ্ক থেকে মোট ৩১.৩৮ লক্ষ টাকার ঋণ রয়েছে।